ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

হুমকি-ধামকি দিলেও রাশিয়ার ওপর শুল্ক চাপাননি ট্রাম্প!

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০২:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০২:৪৮:৫৩ অপরাহ্ন
হুমকি-ধামকি দিলেও রাশিয়ার ওপর শুল্ক চাপাননি ট্রাম্প!
দীর্ঘ জল্পনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (২ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন। এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়েছিলেন। তবে, কার্যত সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে এমন তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া।

 



পরে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট অ্যাক্সিওসকে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই কারণ মার্কিন নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ‘যেকোনো অর্থবহ বাণিজ্যকে বাধাগ্রস্ত করে’। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গে বেশি বাণিজ্য করে, যেগুলো শুল্ক তালিকার অংশ ছিল। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করে দিয়েছে। কারণ, মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।এছাড়া, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’। 
 

 

শুধু রাশিয়া নয়; বেলারুশ, কিউবা এবং উত্তর কোরিয়ার ওপরও পাল্টা শুল্ক আরোপ করা হয়নি। তবে বিশাল মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি ইরান এবং সিরিয়ার ওপর যথাক্রমে ১০ এবং ৪০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
 
সূত্র: এনডিটিভি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা