ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৫:২৯:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৫:২৯:৩৯ অপরাহ্ন
চাকরির পেছনে না ঘুরে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ড. ইউনূসের
নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ঘুরে তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (০৩ এপ্রিল) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে তিনি এ পরামর্শ দেন।

 
প্রধান উপদেষ্টা বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে ইয়ং জেনারেশন ফোরামে মূল বক্তৃতায় তরুণদের আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন নিজেদেরকে ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তুলতে পারেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়।
 
যদি আমরা সেবা প্রদান করতে চাই, তাহলে আমাদের তিনটি শূন্যের একটি নতুন সভ্যতার দিকে যেতে হবে-শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এ কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, কার্বন নির্গমন, বর্জ্য উৎপাদন এবং সম্পদ কেন্দ্রীকরণ পুরনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্ম-ধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। তা থেকে রক্ষা করতে হবে।
 

প্রকৃতির সুরক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, যদি না আপনার সম্পদ ভাগাভাগি করা হয় তাহলে আপনি সমাজে টিকে থাকতে পারবেন না।
 


মানুষ অন্য কারও অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি বরং তারা উদ্যোক্তা হওয়ার জন্য জন্মগ্রহণ করেছে উল্লেখ করে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার কথা মাথায় রাখতে হবে বলেও জানান তিনি।
 

 
বর্তমান তরুণ প্রজন্মকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম হিসেবে অভিহিত করে ২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এ ব্যক্তি বলেন, জীবন হলো সংরক্ষণ ও সুরক্ষা এবং সেই কারণেই তিন শূন্যের নতুন সভ্যতা তৈরি করা উচিত।
 
তিন-শূন্য ক্লাবের গুরুত্ব সম্পর্কে তিনি বলেন,
একবার পাঁচজন ব্যক্তি একত্রিত হলে তারা একটি তিন-শূন্য ক্লাব তৈরি করতে পারে। যেখানে তারা ব্যক্তিগতভাবে কার্বন নিঃসরণ, বর্জ্য উৎপাদন এবং সম্পদের ঘনত্বে অবদান রাখবে না এবং তারা তিন-শূন্য ব্যক্তি হবে।
 

আপনি একদিনে পৃথিবীকে পরিবর্তন করতে পারবেন না, যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনার গ্রাম থেকে শুরু করুন প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশ্যে বলেন।
 
সকাল ৯টার দিকে সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপর্ন সিন্ধুপ্রাই।
 
 
শুক্রবার (৪ এপ্রিল) ড. ইউনূস বিমসটেক সম্মেলনে যোগ দেবেন। এবারের সফরে ভারতসহ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন সরকার প্রধান।
 
 
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে সাইডলাইনে একান্ত আলোচনায় বসবেন দুই নেতা। ব্যাংকক সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
 
এছাড়া তৃতীয় দিনে আনুষ্ঠানিকভাবে পরবর্তী ২ বছরের জন্য বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে বাংলাদেশ। অন্যদিকে, আজ বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল