ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মহাকাশ থেকে ভোট দিলেন ৪ নভোচারী

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:০১:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:০১:৪১ অপরাহ্ন
মহাকাশ থেকে  ভোট দিলেন ৪ নভোচারী
মহাকাশ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন নাসার চার নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আগাম ভোট দিয়েছেন এসব নভোচারী। খবর সিবিএস নিউজের।মঙ্গলবার (৫ নভেম্বর) মার্কিন পতাকার রঙের মোজা পরে ইনস্টাগ্রামে নিজেদের একটি ছবি পোস্ট করেছেন নাসার নভোচারীরা। সেখানে দুই নভোচারীর মোজায় লেখা ছিল, ‘আমেরিকান হিসেবে গর্বিত।’আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়া ওই চার মহাকাশচারী হলেন, নিক হেগ, উইলমোর, সানি উইলিয়ামস ও ডন পেটিট।
 
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের একটি পোস্টে মহাকাশ থেকে একটি গ্রুপ ছবি শেয়ার করেন তারা। সেই ছবির ক্যাপশনে লিখা ছিল: ‘আপনি বসে, দাঁড়িয়ে বা ভাসছেন, তাতে কিছু যায় আসে না—ভোট দেয়াটাই আপনার জন্য গুরুত্বপূর্ণ!’বুচ উইলমোর ও সানি উইলিয়ামস জুনে আট দিনের মিশনে আইএসএস-এ পৌঁছান। পরে বোয়িং স্টারলাইনার ক্যাপসুলের বিভিন্ন সমস্যার কারণে পৃথিবীতে নির্ধারিত সময়ে ফিরে আসতে পারেনি তারা।সেপ্টেম্বরে একটি সংবাদ সম্মেলনের মহাকাশচারীরা ব্যাখ্যা করেছিলেন, পৃথিবী থেকে দূরে থাকা সত্ত্বেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জড়িত থাকবে তারা।
 
উইলমোর বলেন, ‘আমি আজ একটি ব্যালটের জন্য অনুরোধ পাঠিয়েছি এবং তাদের উচিত কয়েক সপ্তাহের মধ্যে এটি আমাদের কাছে পৌঁছে দেয়া।’১৯৯৭ সালে মহাকাশ থেকে ভোট দেয়ার অধিকার পায় মহাকাশচারীরা। স্মিথসোনিয়ান এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম অনুসারে, নির্বাচনের দিন একটি এনক্রিপ্টেড ইলেকট্রনিক ব্যালট মহাকাশ কেন্দ্রে পাঠানো হয়, যেটির মাধ্যমে ভোট প্রদান করে তা হ্যারিস কাউন্টি ক্লার্কের অফিসে ফেরত পাঠায় মহাকাশচারীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে