ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কৃষকের হাত-পা বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাতদল

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৫ ০৬:৩৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৫ ০৬:৩৮:২৯ অপরাহ্ন
কৃষকের হাত-পা বেঁধে ১১ গরু লুটে নিল ডাকাতদল
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরের দুর্গম চরাঞ্চলে এক কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়ালের ১১টি গরু লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনার বেড়িবাঁধের পূর্বপাশে গাবেরপাড়া চর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।ভুক্তভোগী কৃষক আলমগীর হোসেন দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাস্টারের ছেলে।


ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, আমি গরমের কারণে বাইরে বসে মোবাইল দেখছিলাম। রাত ৩টার দিকে ঘুমানোর জন্য ঘরে যাওয়ার সময় হঠাৎ করে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে। এসময় আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে এলে তারও হাত- পা বেঁধে ফেলে। এরপর ডাকাতদল আমার গোয়াল ঘরে রাখা ১৪টি গরুর মধ্যে ১১টি বড় গরু বের করে নিয়ে যায়। বাছুর ৩টা রেখে যায়।



তিনি বলেন, ১১টি গরুর মধ্যে ৩টি বড় ষাঁড় গরু, ৩টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪টি গাভি রয়েছে। এসব গরুর বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি কালবেলাকে বলেন, কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশপাশে কোনো ঘর-বাড়ি নেই।



তিনি আরও বলেন, খবর পেয়ে সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা চৌহালী, টাঙ্গাইলসহ আশপাশের সমস্ত থানার ওসির সঙ্গে কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা