ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ভুল বার্তা দেয়, বিভ্রান্ত করে এমন তথ্য নয়: ইফতেখারুজ্জামান

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:১৪:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:১৪:২৯ অপরাহ্ন
ভুল বার্তা দেয়, বিভ্রান্ত করে এমন তথ্য নয়: ইফতেখারুজ্জামান
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রচার বা প্রকাশ করা উচিত না- যেটা মানুষকে বিভ্রান্ত করবে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মানুষের কাছে ভুল বার্তা যায়।এ ধরনের তথ্য প্রচার প্রকাশ করা গণমাধ্যমের যে মৌলিক ও নৈতিক অবস্থান, তার সঙ্গে সাংঘর্ষিক।ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, যারা নিজেদেরকে গণমাধ্যম বলে দাবি করে, তাদের কাজ হচ্ছে সত্য তথ্য প্রকাশ করা। তারা যদি সেখান থেকে বিচ্যুত হয়, তাহলে গণমাধ্যমের যে মৌলিক মানদণ্ড আছে- সেটা হারাবে। গণমাধ্যমে এমন কোনো তথ্য প্রচার বা প্রকাশ করা উচিত না- যেটা মানুষকে বিভ্রান্ত করবে, যেটার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। মানুষের কাছে ভুল বার্তা যায়। এ ধরনের তথ্য প্রচার প্রকাশ করা গণমাধ্যমের যে মৌলিক ও নৈতিক অবস্থান তার সঙ্গে সাংঘর্ষিক। নৈতিক অবস্থান যেটা হওয়া উচিত, সেটা হলো প্রকৃত তথ্য প্রচার করা বা প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। প্রতিটি গণমাধ্যমের তো একটা সম্পাদকীয় নীতিমালা রয়েছে অথবা মানদণ্ড থাকা উচিত। আছে বলেই আমরা ধারণা করি। মূল বিষয়টা হচ্ছে যেটা সত্য ঘটনা সেটাই প্রকাশ করা।

টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, যদি তথ্য যথাযথভাবে যাচাইবাছাই করে প্রকাশ না করা হয়, তাহলে গণমাধ্যমের মৌলিক ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দেবে অথবা রাষ্ট্রের স্তম্ভ হিসেবে ভূমিকা পালনে ব্যর্থতার পরিচয় দেবে। গণমাধ্যমের ভূমিকা শুধু তথ্য প্রচার করা প্রকাশ করাই না- গণমাধ্যমের ভূমিকা সংবাদ প্রকাশ এবং প্রচারের মাধ্যমে জনস্বার্থ সুরক্ষা দেওয়া, গণমাধ্যম গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম স্তম্ভ- সেটা ধরে রাখতে হবে। তিনি বলেন, ৫ আগস্টের পর গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বিষয়ে জানতে চাইলে ইফতেখারুজ্জামান বলেন, অনেক ঘটনা আছে, প্রতিবেদন দেখছি- যা বাস্তবতার সঙ্গে মিল নেই। এই ধারা অব্যাহত থাকলে বা আমাদের বৈষম্যবিরোধী যে মূল চেতনা, মূল যে অভীষ্ট লক্ষ্য নতুন বাংলাদেশ- সেটি অর্জনে আসলে অন্যতম ভূমিকা গণমাধ্যমের পালন করার কথা, সেখানে গণমাধ্যম যদি তার ভূমিকা থেকে বিচ্যুত হয়, সেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল