ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫২:২১ অপরাহ্ন
মুসলিম বিদ্বেষের অভিযোগ, বয়কটের মুখে সালমানের ‘সিকান্দার’
বলিউডের সিনেমা বয়কটের ঘটনা এর আগেও ঘটেছে। ইতিপূর্বে বলিউড বাদশাহ শাহরুখ খানের মতো তারকার ছবিও আক্রান্ত হয়েছে। এবার এ ঘটনার শিকার হলেন বলিউড ভাইজান সালমান খান। ঈদের মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘সিকান্দার’-এর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ এনে দেওয়া হয়েছে বয়কটের ডাক।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফয়াজ আলম ‘সিকান্দার’-এর ওপর নিষেধাজ্ঞা জারির ডাক দিয়েছেন। তার অনুরোধ, ‘সিকান্দার’ ছবিটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন। কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।’



তবে ‘সিকান্দার’-এর প্রতি ফয়াজের এরকম আচরণের কারণ সালমান কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত ছবিটি নয়। পরিচালক এআর মুরুগাদোসের ওপর ক্ষোভ থেকেই এহেন আচরণ ওই মুসলিম সমাজকর্মীর।বছরখানেক আগে মুক্তি পায় মুরুগাদোসের সিনেমা ‘থুপাক্কি’। ফয়াজের দাবি, ওই ছবিতে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করা হয়েছে। সেই ছবির ওপর ক্ষোভ ঝাড়তেই তিনি ডাক দিয়েছেন সালমানের ‘সিকান্দার’ বয়কটের।



এর আগে বয়কট সংস্কৃতি ছবির ওপর তেমন প্রভাব না ফেললেও খেসারত ভালোই দিতে হয়েছে সালমানের ‘সিকান্দার’কে। ছবির ৩২ শতাংশ শো কমে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি তিন দিনে ভারতে ৭৫ কোটি রুপি আয় করেছে ছবিটি। তবে বিশ্বব্যাপী তুলেছে শত কোটি রুপি।



প্রসঙ্গত, ‘সিকান্দার’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী হার্টথ্রব রাশমিকা মান্দানা। এছাড়াও কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখরা গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস এবং প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা