ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫৬:১৩ অপরাহ্ন
ইউনূস-মোদি বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে: প্রেস সচিব
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে প্রথমবারের মতো বৈঠক সম্পন্ন হয়েছে। তাদের এই বৈঠক অনেক ফলপ্রসু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


তিনি বলেছেন, আমাদের সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে। এবং আমাদের যতগুলো স্বার্থসংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বলেছেন। 


শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়েও ইউনূস-মোদির বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি।শফিকুল বলেছেন, শেখ হাসিনা সেখানে বসে যে উসকানিমূলক মন্তব্য করছেন সেইসব বিষয়েও কথা হয়েছে। সীমান্ত হত্যা নিয়েও কথা হয়েছে এবং গঙ্গা পানি বন্টন ও তিস্তা চুক্তি নিয়েও কথা হয়েছে।


এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তারা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়। 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার