ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৫ ০৩:৫৮:১০ অপরাহ্ন
দেশের ভেতরের খেলায়ও হিজাব নিষিদ্ধের কথা ভাবছে ফ্রান্স
ফ্রান্সের ধর্ম নিরপেক্ষতা নীতি ব্যবস্থার অধীনে দেশটির সরকারী চাকরীজীবি, শিক্ষক-শিক্ষার্থীরা ধর্মীয় প্রতীক পরিধান করতে পারেন না। এমনকি বিদেশের মাটিতে ফ্রান্সকে প্রতিনিধিত্বকারী অ্যাথলেটরা এই নীতির আওতায় ছিলেন।তবে ঘরোয়া ক্রীড়া ইভেন্টে এ নিয়মে শিথিলতা ছিল। জাতীয় স্পোর্টস ইভেন্টগুলোতে অ্যাথলেটরা ধর্মীয় প্রতীক পরতে পারবেন কি না- এতদিন এ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল ফেডারেশনের হাতে। তবে এতদিন পর্যন্ত ফেডারেশনের এ ক্ষমতা বিদ্যমান থাকলেও ভবিষ্যতে আর না থাকার শঙ্কা দেখা দিয়েছে।



এরই মধ্যে এ আইনের সংস্কারের কথা ভাবছে ফ্রান্স। সে আইন অনুসারে, দেশের সকল পেশাদার কিংবা ঘরোয়া প্রতিযোগিতায় অ্যাথলেটদের মাথা ঢেকে রাখা নিষিদ্ধ করা হবে। আর এই আইন পাশ হলে, মুসলিম অ্যাথলেটরা আর হিজাব পরে কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন মুসলিম অ্যাথলেটরা।

সিলভি এবেরেনা ফ্রান্সের একজন মুসলিম নারী ভারোত্তোলক। গত বছর দেশটির ঘরোয়া প্রতিযোগিতায় ৮০ কেজির ক্যাটাগরিতে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। সম্ভাব্য এ আইন প্রসঙ্গে হতাশা প্রকাশ করে সিলভি বলেন, ‘মনে হচ্ছে, তারা প্রতি মুহূর্তে একটু একটু করে আমাদের স্বাধীনতা সীমাবদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা খুবই হতাশাজনক, কারণ আমরা খেলাধুলা চালিয়ে যেতে চাই।’


এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে এ আইনটি সিনেটে পাস হয়েছে এবং শিগগির পার্লামেন্টের নিম্নকক্ষে ভোটাভুটির জন্য পাঠানো হবে। আইনের সমর্থকদের মতে, ফ্রান্সে সাম্প্রতিক বেশ কয়েকটি জিহাদি হামলা হয়েছে। আর এটার জন্য ‘ইসলামপন্থীদের’ দায়ী করে তাদের অনুপ্রবেশ বন্ধ করতে এমন আইন পাশের পক্ষে মত দিচ্ছেন তারা।সমর্থকদের এমন ধারণার জবাবে সমালোচকরা ২০২২ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে প্রকাশিত একটি রিপোর্টের কথা উল্লেখ করছেন। যে রিপোর্টে খেলাধুলায় উগ্রবাদের অস্তিত্ব মেলেনি।

এর আগে গত মাসে অলিম্পিকে জুডো চ্যাম্পিয়ন ফরাসি তারকা টেডি রিনের এমন সব বিতর্কে সময় নষ্ট করতে মানা করতে বলেছিলেন। ‘একটি ধর্মকে আক্রমণ করার পরিবর্তে সবার প্রতি সমান দৃষ্টিতে তাকানোর’ আহ্বান জানান তিনি।

সে সময় রিনের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় দ্বিমত পোষণ করে দেশটির ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রতেললিও হিজাবকে ‘আনুগত্যের প্রতীক’ হিসেব উল্লেখ করেন।

ভারোত্তোলক এবেবেনা জানিয়েছেন, ফেডারেশনের অনুমোদন সাপেক্ষেই তিনি মাথায় কাপড় দিতেন। কোনো সহকর্মী এখন পর্যন্ত তার কোনো সমস্যার কারণ হয়ে দাঁড়ায়নি। তিনি আশা করছেন, এমন আইনের পথে হাঁটবে না ফ্রান্স। তিনি বলেন, ‘খেলা আমাদের একত্রিত করে। এটা আমাদের একে অন্যকে জানতে সাহায্য করে। আমাদের কুসংস্কারগুলো কাটাতে সাহায্য করে।’

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার