ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১০:১৮:৫৬ পূর্বাহ্ন
টিকটককে আরও ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটককে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার সময়সীমা আরও ৭৫ দিনের জন্য পেছালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনা মালিকানাধীন অ্যাপটির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ইস্যু তুলে তিনি জানিয়েছেন, চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত অ্যাপটি বন্ধ হচ্ছে না।



২০২৪ সালের এপ্রিলে পাস হওয়া এক আইনে টিকটককে ৯ মাস সময় দেয়া হয়েছিল চীনা মালিকানার বাইরে যেত। নতুবা অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও কোনো চুক্তি সম্পন্ন না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সময় বাড়ালেন ৭৫ দিন।

 


ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানান, তার প্রশাসন টিকটক বাঁচাতে কাজ করছে। তবে এখনও কিছু অনুমোদন বাকি। তিনি আরও বলেন, হোয়াইট হাউস চায় না টিকটক ‘অন্ধকারে’ চলে যাক। তারা ভালোভাবে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী।ট্রাম্প বলেন, টিকটক নিয়ে আলোচনার পাশাপাশি চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক নিয়েও আলোচনা চলছে। বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৪ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। টিকটক বিষয়ে চুক্তি স্বাক্ষর হলে শুল্ক কমানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি।
 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলোচনাধীন পরিকল্পনায় বাইটড্যান্সের অ-চীনা বিনিয়োগকারীরা মার্কিন অংশীদারিত্ব বাড়িয়ে টিকটকের মালিকানা নেবেন। মূল লক্ষ্য, নতুন একটি মার্কিন প্রতিষ্ঠান গঠন করে চীনা মালিকানা ২০ শতাংশের নিচে নামিয়ে আনা, যাতে করে আইনের সঙ্গে সামঞ্জস্য রাখা যায়।
 

 
মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, ট্রাম্প প্রশাসন বলছে, এই চুক্তিতে ব্ল্যাকস্টোন ও ওরাকলের পাশাপাশি প্রযুক্তি খাতে প্রভাবশালী আরও বিনিয়োগকারী অংশ নিতে পারে। যদিও এখনও কারও নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।এর আগে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালীন ট্রাম্প বলেছিলেন, তিনি কখনো টিকটক নিষিদ্ধ করবেন না। যদিও তার আগের প্রশাসনেই তিনি নিরাপত্তার কারণে অ্যাপটির বিরুদ্ধে অবস্থান নেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা