ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৮

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১০:৩৪:৫৭ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার বিমান হামলায় নিহত ১৮
ইউক্রেনে ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ গেছে ৯ শিশুসহ অন্তত ১৮ জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক। খবর রয়টার্সের।শুক্রবার (৪ এপ্রিল) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিহ-তে চালানো হয় রক্তক্ষয়ী এই অভিযান। কিয়েভের দাবি, ওইদিন সন্ধ্যায় আবাসিক এলাকায় ছোড়া হয় ইস্কান্দার-এম ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড। অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি ভবন। ১০তলা একটি ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছে তিন মাস বয়সী একটি শিশুও।

অন্যদিকে মস্কো দাবি করেছে, তারা সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইউক্রেনীয় ইউনিট কমান্ডারদের সঙ্গে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল সেখানে।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম