ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১০:৪৩:২৮ পূর্বাহ্ন
৫.৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার
৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে উঠলো মিয়ানমার। থাইল্যান্ডের আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাতে মিয়ানমারে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ১ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৬-এর মধ্যে।সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি অনুভূত হয় রাত ১০টা ২৫ মিনিটে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি ঘটে। এটির উপকেন্দ্র ছিল থাইল্যান্ডের মায়ে হং সন প্রদেশের মুয়াং জেলার উত্তর-পূর্ব দিকে, প্রায় ২৭৬ কিলোমিটার দূরে।



এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে থাইল্যান্ডের সবচেয়ে নিকটবর্তী ভূমিকম্পটি ঘটে, যার মাত্রা ছিল ২ দশমিক ৬ এবং গভীরতা মাত্র ১ কিলোমিটার। এটি মায়ে হং সনের পাং মাফা জেলার প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।থাই ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগ জানিয়েছে, এসব ভূমিকম্পের কম্পন মায়ে হং সন ও আশপাশের এলাকায় অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা বড় ধরনের প্রভাবের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভূমিকম্পপ্রবণ এলাকার মানুষকে সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৮ মার্চ মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার মাত্রা ছিল ৭ দশমিক ৭। মান্দালয়ের কাছে এ ভূমিকম্পের উপকেন্দ্র ছিল। এতে প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হন এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। রাস্তাঘাট, সেতু ও টেলিযোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার কার্যক্রম চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস থেকে বৃহস্পতিবার (৩ এপ্রিল) জারি করা এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে, ভূমিকম্প এবং আফটারশকের কারণে মিয়ানমারে ১ কোটি ৭০ লাখেরও বেশি মানুষকে প্রভাবিত করেছে, যার মধ্যে ৯০ লাখেরও বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার