ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

বিয়ে করলেন শামীম হাসান

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১১:১৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১১:১৫:৩৯ পূর্বাহ্ন
বিয়ে করলেন শামীম হাসান
অভিনেতা শামীম হাসান সরকার অবশেষে সত্যিই বিয়ে করেছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে ফেসবুক প্রোফাইলে ‘গট ম্যারিড’ পোস্ট দিয়ে স্ত্রীর পরিচয় নিশ্চিত করেন অভিনেতা। তবে অভিনেতার বিয়ের ছবি স্যোশাল মিডিয়ায় প্রকাশের পর থেকেই নানা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্তদের মনে। 



পরে নিশ্চিত হওয়া যায়, নাটকে নয়, এবার বাস্তবেই বিয়ে করেছেন শামীম। যদিও শুরুর দিকে স্ত্রীর পরিচয় প্রকাশ করেননি অভিনেতা।তবে শামীম হাসান সরকারের স্ত্রীর প্রোফাইল পর্যালোচনা করে দেখা যায়, তিনি ফরিদপুরের মেয়ে আফসানা প্রীতি। পড়াশোনা করছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। প্রোফাইল পিকচারে বর্তমানে তার বিয়ের ছবিটি রয়েছে।

 

বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় অভিনেতা শামীম হাসানকে। তার বিয়ে নিয়ে মিডিয়াপাড়ায় গুঞ্জনও ছিল বেশ। কখনো অভিনেত্রী অহনা রহমান তো কখনো তানিয়া বৃষ্টির সঙ্গে বিয়ের সাজে ছবি পোস্ট করে ভক্তদের দ্বিধায় ফেলেছেন তিনি। অভিনেতার এমন রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী