ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুসলিমদের বিক্ষোভে উত্তাল ভারত

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ১২:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ১২:০২:৫১ অপরাহ্ন
মুসলিমদের বিক্ষোভে উত্তাল ভারত
ভারতে ওয়াকফ সংশোধনী বিল ঘিরে বিক্ষোভে উত্তাল রাজপথ। প্রতিবাদে রাস্তায় নেমেছেন মুসলিম সম্প্রদায়ের হাজারো মানুষ। ধর্মীয় সম্পত্তির ওপর হস্তক্ষেপের অভিযোগ তুলে পুড়িয়েছেন কুশপুত্তলিকা।দীর্ঘ বিতর্ক পর্বের পর বুধবার (২ এপ্রিল) গভীর রাতে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে ভারতের পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে বিলের পক্ষে ২৮৮ এবং বিপক্ষে ২৩২ জন সাংসদ ভোট দেন।

 
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পার্লামেন্টে ওয়াকফ সংশোধনী বিল পাসের পর ভারতের বেশ কয়েকটি শহরে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।শুক্রবার (৪ এপ্রিল) জুমার নামাজের পর কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদের মতো প্রসিদ্ধ শহরগুলোতে বিক্ষোভের এই ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলেছে, দেশটির লোকসভার পর রাজ্যসভাতেও বিতর্কিত ওয়াকফ বিল পাস হয়। আইন অনুযায়ী, মুসলিম সম্প্রদায়ের দানকরা ধর্মীয়, শিক্ষা ও সেবামূলক কাজে ব্যবহৃত সম্পত্তিকে ওয়াকফ বলা হয়। এগুলো বিক্রি বা হস্তান্তরযোগ্য নয়। নতুন বিলে ওয়াকফ বোর্ডে অ-মুসলিম সদস্য অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। সরকারের দাবি, এই সংশোধনী স্বচ্ছতা বাড়াবে।
 

 
বর্তমানে ভারতে প্রায় ৯ লাখ একর ওয়াকফ জমি রয়েছে। এই জমির ওপর সরকারের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই বিলটির মূল উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা।বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই পাস হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। এখন রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষা। তারপরই কার্যকর হবে নতুন আইন। তবে তার আগেই রাজপথে নেমেছে মুসলিম সম্প্রদায়। সরকারকে কড়া বার্তা দিয়ে তারা বলছেন, ধর্মীয় অধিকার রক্ষায় তারা লড়াই চালিয়ে যাবেন।মুসলিম নেতারা বলছেন, ওয়াকফ আইনে পরিবর্তন এনে বলা হচ্ছে, এটা নাকি গরিবদের উন্নয়নের জন্য। কিন্তু সংসদে তো কোথাও মুসলমানদের জন্য বাড়ি, পেনশন, শিক্ষা প্রতিষ্ঠান বা লোনের কথা বলা হয়নি। তাহলে উন্নয়ন কোথায়? আসলে এই বিল শুধুই আমাদের অধিকার কাড়ার জন্য তৈরি করা হয়েছে।
 

 
ওয়াকফ সংশোধনী বিল পাসের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় জনসমাবেশের স্থানগুলোতে বিপুল জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।হাতে প্ল্যাকার্ড, কণ্ঠে ক্ষোভের সুর নিয়ে হাজারো মানুষ ‘ওয়াকফ বিল মানি না’ এমন স্লোগানে গর্জে উঠেন প্রতিবাদকারীরা। পোড়ানো হয় কুশপুত্তলিকা। পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিল করেন বিক্ষোভকারীরা।
 

এছাড়া ভারতের আহমেদাবাদেও প্রতিবাদ জানান মুসলিম সম্প্রদায়রা। এসময় পুলিশের সঙ্গে জনতার বাদানুবাদের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআইয়ের একটি ভিডিওতে দেখা যায়, রাস্তায় বসে পড়া বেশ কয়েকজন বয়স্ক ব্যক্তিকে পুলিশ জোর করে সরিয়ে দিচ্ছে। এসময় অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন নামের একটি সংগঠনের প্রধানসহ ৪০ জনকে আটক করা হয়। বিতর্কিত এই বিল পাসের প্রতিবাদে চেন্নাই, লখনৌসহ দেশটির আরও কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা