ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০১:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০১:৩০:২২ অপরাহ্ন
মাঝরাতে লাইভে পরীমণি, বললেন কেঁচো খুঁড়তে সাপ না বেরিয়ে যায়
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজধানীর একটি থানায় অভিযোগও করেছেন ভুক্তভোগী নারী। অভিযোগে তিনি জানান, সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে পরীমণি তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন।

ঘটনার পরদিন রাতে ফেসবুক লাইভে এসে নিজ অবস্থান ব্যাখ্যা করেন পরীমণি। দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে ২১ মিনিট ৬ সেকেন্ডের ওই লাইভে তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা আমি আইনের মাধ্যমেই মোকাবিলা করব। আমার হাতে প্রমাণ আছে, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তা প্রকাশ করছি না।”

লাইভে নিজের স্টাফদের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “আপনারা আমার আগের জীবন দেখলে বুঝবেন, আত্মীয়স্বজন ছাড়াই আমি স্টাফদের নিয়েই জীবন কাটাই। মাদার্স ডে, ফাদার্স ডে—সবসময় তাদের নিয়েই সেলিব্রেট করি। অথচ যে নারী অভিযোগ করেছেন, তিনি এক মাসও হয়নি আমাদের সঙ্গে কাজ শুরু করেছেন। আমি বলব, সে আমার গৃহকর্মীও না।”

পরীমণি দাবি করেন, এই ঘটনাকে ঘিরে গণমাধ্যমে যেভাবে খবর প্রকাশ করা হয়েছে, তাতে তিনি ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হয়েছেন। তিনি বলেন, “আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে অবশ্যই শাস্তি পাব। তবে প্রমাণ হওয়ার আগেই একজন মানুষকে দোষী সাব্যস্ত করা কি ঠিক?”

অভিনেত্রী বলেন, “আমি কি পালিয়ে গেছি? আমি তো চুপই ছিলাম। কিন্তু এখন দেখছি, কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাচ্ছে। আমার জীবন কি নাটক? রিল লাইফ? এটা আমার বাস্তব জীবন।”

পরীমণির এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জমে উঠেছে। তবে অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এটি তদন্তাধীন বিষয় হিসেবেই দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ

অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ