ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

দুঃশ্চিন্তায় ভারতের হীরা ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০২:০৮:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:০৮:০৪ অপরাহ্ন
দুঃশ্চিন্তায় ভারতের হীরা ব্যবসায়ীরা
যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক বৃদ্ধির ঘোষণায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ভারতের হীরা শিল্প। বিলাসবহুল এই পণ্যের সবচেয়ে বড় রফতানি বাজার যুক্তরাষ্ট্রেই সম্প্রতি ২৬ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন, যার প্রভাব সরাসরি পড়েছে ভারতের ‘হীরার শহর’ হিসেবে খ্যাত গুজরাটের সুরাটে।

বিশ্বের সবচেয়ে বড় হীরা প্রক্রিয়াজাতকরণ ও বিক্রয় কেন্দ্র সুরাট শহর, যা একসময় মধ্যস্থতাকারী ও ব্যবসায়ীদের পদচারণায় মুখর থাকত। তবে এখন সেই চিত্র পুরো উল্টো—শূন্য দোকান, নেই ক্রেতা কিংবা সরবরাহকারীর ভিড়।

২০২৩-২৪ অর্থবছরে ভারতের রত্ন ও গয়না রফতানির পরিমাণ ছিল ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যার মধ্যে ৩০ শতাংশের বেশি গিয়েছিল যুক্তরাষ্ট্রে। চীন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে চাহিদা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রের শুল্কারোপ হীরাখাতের জন্য যেন মরার উপর খাড়ার ঘা।

এ অবস্থায় হুমকির মুখে পড়েছে হাজার হাজার শ্রমিকের জীবিকা। ইন্ডিয়ান ডায়মন্ড ইনস্টিটিউটের চেয়ারম্যান দিনেশ নবাদিয়া বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বাজার। ওখানে ভোক্তাদের চাহিদা বা আমদানি কমে গেলে তার সরাসরি প্রভাব পড়বে আমাদের ওপর।”

হীরার বাজারে ভারতের সম্ভাবনা কাজে লাগাতে গত বছর উদ্বোধন করা হয় সুরাট ডায়মন্ড বোর্স—বিশ্বের সবচেয়ে বড় হীরা কেনাবেচা ও রফতানি কেন্দ্র। ৬৬ লাখ বর্গফুট জায়গা জুড়ে তৈরি বিশাল এ কমপ্লেক্সটি যেখানে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার কথা ছিল, সেখানে এখন অনিশ্চয়তা ঘনিয়ে এসেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্কারোপ না কমালে এবং বিকল্প বাজার না খুঁজে পেলে ভারতের হীরা শিল্প দীর্ঘমেয়াদী সংকটে পড়তে পারে। হীরা ব্যবসায়ীরা এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায়, তবে সে আশা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয়ে ভুগছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার