ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ঢাকার বাতাসের মানোয়ন্ননে কমিটি করবে সরকার: পরিবেশ উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০২:২৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০২:২৯:৫৭ অপরাহ্ন
ঢাকার বাতাসের মানোয়ন্ননে কমিটি করবে সরকার: পরিবেশ উপদেষ্টা
রাজধানী ঢাকার বায়ু মান উন্নয়নে সরকার কমিটি গঠন করবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (৫ এপ্রিল) সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল (ময়লার ভাগার) পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা বলেন, “মাতুয়াইল এলাকার মানুষের জীবনযাত্রা এবং স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেয়া হবে। ময়লার ভাগারে কোনোভাবেই ময়লা বা ব্যাটারি পোড়ানো যাবে না, সিসা আলাদা করার কাজও নিষিদ্ধ।”

তিনি আরও জানান, “এ মুহূর্তে ময়লার ভাগারটি পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব না হলেও, দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ সময় পার্শ্ববর্তী দুটি স্টিলমিল বন্ধ করে দেওয়ার নির্দেশও দেন তিনি।

স্থানীয়দের পক্ষ থেকে এ সময় বায়ুদূষণ থেকে রক্ষায় দ্রুত মাতুয়াইল ল্যান্ডফিল স্থানান্তর ও ময়লা পোড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়। তারা বলেন, দিনের পর দিন ধোঁয়া ও দুর্গন্ধে বসবাস করা দুঃসহ হয়ে উঠেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান আইকিউএয়ারের মতে, ঢাকা প্রায় প্রতিদিনই বায়ুদূষণের তালিকায় শীর্ষে অবস্থান করে। এমনকি একাধিকবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকাতেও উঠে এসেছে ঢাকার নাম।

বিশেষজ্ঞরা বলছেন, দূষণ রোধে কঠোর নিয়ন্ত্রণ, বিকল্প বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা জরুরি। পরিবেশ উপদেষ্টার ঘোষণাকে তারা স্বাগত জানালেও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিচ্ছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে