ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে ভক্তদের উপচেপড়া ভিড়

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৩:৫৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৩:৫৭:১৮ অপরাহ্ন
মেঘনা-তিতাসে অষ্টমী গঙ্গাস্নানে ভক্তদের উপচেপড়া ভিড়
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও মেঘনা নদীতে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী অষ্টমী গঙ্গাস্নান। শনিবার (৫ এপ্রিল) চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে ভোর থেকেই জেলাজুড়ে বিভিন্ন স্থান থেকে হাজারো ভক্তপুণ্যার্থী সমবেত হন গোকর্নঘাট তিতাস নদীর তীরে।

বিশ্বাস অনুযায়ী, এদিন পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং জীব ও জাতির কল্যাণ ঘটে—এই ভাবনা থেকেই ভক্তরা নির্ধারিত সময় অনুযায়ী গঙ্গাস্নানে অংশ নেন।

ভক্ত মিঠুন দাস বলেন, “আজ অষ্টমী তিথিতে আমরা গঙ্গাস্নান করেছি। আমাদের বিশ্বাস, এতে পাপ মোচন হয়। আমরা দেশের মঙ্গল এবং জীবনের শান্তির জন্য প্রার্থনা করেছি।”

আরেক ভক্ত সম্পাশীল জানান, “প্রতিবছরই এই গঙ্গাস্নানে অংশ নিই। এখানে এসে পূণ্যলাভের আশায় স্নান করি এবং জাতির মঙ্গল কামনা করি।”

গঙ্গাস্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য বলেন, “এই গঙ্গাস্নানের মধ্য দিয়ে শরীর ও মন পবিত্র হয়। নিজের ও পরিবারের মঙ্গল কামনার পাশাপাশি জাতির শান্তি এবং কল্যাণের জন্য ভক্তরা বিশেষ প্রার্থনা করেন।”

গঙ্গাস্নানকে কেন্দ্র করে তিতাস নদীর তীরে বসে গ্রামীণ ঐতিহ্যবাহী লোকজ মেলা। মেলায় ছিল মুড়ি-চিড়া, মাঠা, মাটির খেলনা ও নানা ধরনের মনোহরী পণ্যের পসরা। দোকানিরা সকাল থেকেই জমিয়ে তোলেন তাদের দোকান।

এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় মেঘনা নদীতেও ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। সেখানে হাজারো পুণ্যার্থী অংশগ্রহণ করেন, গঙ্গাজলে স্নান করে দেশ ও জাতির কল্যাণ কামনায় মগ্ন হন তারা।

পবিত্র অষ্টমী তিথিতে গঙ্গাস্নান ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়ার নদীতীরবর্তী এলাকা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা