ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’, জয়ের পর বললেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:২১:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:২১:০১ অপরাহ্ন
এটি হবে যুক্তরাষ্ট্রের ‘স্বর্ণযুগ’, জয়ের পর বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন বলে নিজেই ঘোষণা করেছেন। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সমর্থকদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, এই জয় যুক্তরাষ্ট্রকে ‘স্বর্ণযুগে’ পৌঁছাবে।

তিনি এটিকে আমেরিকান জনগণের একটি বিশাল বিজয় হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি দেশকে পুনরায় মহান করার সুযোগ এনে দিয়েছে। 

ট্রাম্প আরও উল্লেখ করেন যে, আমেরিকা তাকে একটি শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে, যা দেশকে সুস্থ এবং উন্নত করতে সাহায্য করবে।

এসময় ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া, তার সন্তানরা এবং ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জে ডি ভ্যান্সের উপস্থিতিতে ভোটার এবং মেলানিয়াকে ধন্যবাদ জানান। 

বাংলাদেশ সময় বুধবার (৬ অক্টোবর) দুপুরে ফক্স নিউজ জানায় যে, ট্রাম্প ২৭৭টি ইলেক্টোরাল ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন।

অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। প্রেসিডেন্ট নির্বাচিত হতে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোট অর্জনের মাধ্যমে ট্রাম্প এই বিজয় অর্জন করেন।

কমেন্ট বক্স
 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ

 ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ