ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর

তিলক মারতে পারছিলেন না, তাই তুলে নেয় মুম্বাই

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
তিলক মারতে পারছিলেন না, তাই তুলে নেয় মুম্বাই
শেষ দুই ওভারে ২৯ রান—আইপিএলের মতো টুর্নামেন্টে যা ডালভাতের মতোই সহজ। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এমন সহজ লক্ষ্যও পূরণ করতে পারলো না মুম্বাই ইন্ডিয়ানস। কারণ ইনিংসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে যেন থমকে গেলেন হার্ডহিটার তিলক ভার্মা। মারতে পারছিলেন না কিছুতেই। তাই ম্যাচের ৭ বল বাকি থাকতে তাকে রিটায়ার্ড আউট করে মাঠ থেকে তুলে নেয় মুম্বাই।

ক্রিজে থাকা অবস্থায় তিলক করেন ২৩ বলে ২৫ রান। শেষ দিকে মারার প্রয়োজন ছিল, কিন্তু পরপর দুই বলে মাত্র ২ রান নেওয়ায় হতাশ হয় টিম ম্যানেজমেন্ট। এরপরই তাকে তুলে এনে মাঠে নামানো হয় মিচেল স্যান্টনারকে। তবে তাতেও লাভ হয়নি। জয়ের জন্য যখন বল এবং রান দুইই ছিল নাগালের মধ্যে, তখনই ছন্দপতন। শেষ পর্যন্ত ১২ রানে হেরে যায় মুম্বাই।

তিলককে মাঠ থেকে তুলে নেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, ব্যাটসম্যানের জন্য এটি অপমানজনক ও লজ্জার। যদিও ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, কৌশলগত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘তিলক ভালো খেলছিল। সূর্যর সঙ্গে তার পার্টনারশিপও ভালো হয়েছিল। কিন্তু পরে দেখলাম ওর শরীরী ভাষা পরিবর্তন হয়েছে, নার্ভাস লাগছিল। তখন মনে হয়েছে, নতুন কাউকে নামানো দরকার।’

তবে রিটায়ার্ড আউট করায় সমালোচনার বিষয়টি স্বীকার করে হার্দিক আরও বলেন, ‘দেখতে খারাপ লেগেছে, সন্দেহ নেই। কিন্তু কখনও কখনও এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়।’

তবে তিলক ভার্মা প্রথম ব্যাটার নন যাকে রিটায়ার্ড আউট করা হয়েছে। এর আগে ২০২২ সালে রাজস্থানের রবিচন্দ্রন অশ্বিন, ২০২৩ সালে পাঞ্জাব কিংসের অথর্ব টেইড এবং একই আসরে গুজরাটের সাই সুদর্শনকে রিটায়ার্ড আউট করা হয়েছিল।

কমেন্ট বক্স
প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল

প্রস্তুতিতেই কেটে যাবে জুলাই, এসএসসির ফল নিয়ে ফের সিদ্ধান্ত বদল