ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইলন মাস্কের পদত্যাগ নিয়ে যা বললেন জেডি ভ্যান্স

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৪:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৪:১৬:৫১ অপরাহ্ন
ইলন মাস্কের পদত্যাগ নিয়ে যা বললেন জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্র সরকারের উচ্চপর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্ক অটুট থাকবে—এমনটাই জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

জেডি ভ্যান্স বলেন, “ইলন দায়িত্ব ছাড়লেও ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।”

উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ইলন মাস্ককে ‘ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)’ নামের নতুন একটি বিভাগের দায়িত্ব দেন ট্রাম্প। সরকারি ব্যয় কমানো ও কর্মীবহর হ্রাসে নজর দিয়েই কাজ শুরু করেন টেসলা ও স্পেসএক্সের প্রধান মাস্ক।

এর ধারাবাহিকতায় মাস্ক ইউএসএআইডি বন্ধ করে দেন, লক্ষাধিক সরকারি চাকরিজীবীকে অবসরে পাঠানোর সিদ্ধান্তও নেন। তার এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও প্রতিক্রিয়া তৈরি করে। মাস্কের অফিসের সামনে নিয়মিত বিক্ষোভ চলছে, তবে এসব বিক্ষোভকে ‘ভুয়া’ ও ‘ভাড়াটে’ বলে উল্লেখ করেছেন তিনি।

সবশেষ গত বুধবার (২ এপ্রিল) ট্রাম্প তার ঘনিষ্ঠ মহলকে জানান, ইলন মাস্ক পরামর্শকের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দায়িত্ব ছাড়বেন। তবে ট্রাম্প প্রশাসনে মাস্ক কোনো না কোনো সহায়ক ভূমিকা পালন করবেন বলেও জানান প্রেসিডেন্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা