ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৪:৪৪:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৪:৪৪:১২ অপরাহ্ন
চীন আতঙ্কিত হয়ে ভুল চাল দিয়েছে: ট্রাম্প
চীনের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। এই ঘোষণা দেয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পদক্ষেপকে ভুল হিসেবে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, চীন আতঙ্কিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) আল জাজিরা সূত্রে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, “চীন আতঙ্কিত হয়ে এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।” বুধবার ট্রাম্প যে শুল্ক নীতি ঘোষণা করেছেন, তার ধাক্কায় বিশ্বের প্রায় সব শেয়ার বাজারে পতন দেখা গেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আর্থিক বাজারে ৬ ট্রিলিয়ন ডলারেরও বেশি লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এসব নিয়ে মোটেও বিচলিত নন ট্রাম্প। তিনি আরেকটি পোস্টে বলেন, "আমার নীতি কখনোই বদলাবে না। এটা ধনী হওয়ার জন্য চমৎকার সময়।”

এদিকে, চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ১০ এপ্রিল থেকে এই শুল্ক কার্যকর হবে। এর ফলে, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হবে, যা বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে টানাপোড়েন সৃষ্টি করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে চীনা পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছিলেন, যার ফলে এই বছর চীনের ওপর মোট শুল্ক ৫৪ শতাংশে পৌঁছেছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার