ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৫:১৪:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৫:১৪:২৪ অপরাহ্ন
সিরিজ হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানি অলরাউন্ডার
সিরিজ হেরেছেন খানিক আগেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজে শেষটাও পাকিস্তানের মনের মতো হয়নি। টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডেতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া। স্বাভাবিকভাবেই একেবারেই স্বাভাবিক মেজাজে ছিলেন না পাকিস্তানের ক্রিকেটাররা। 



তবে এদের মাঝে খুশদিল শাহের অবস্থা বোধকরি একটু বেশিই মন্দ ছিল। নয়ত সমর্থকদের কথায় এতটা চটে যাবেন কেন এই অলরাউন্ডার। শুধু মেজাজ হারিয়েই ক্ষান্ত হননি তিনি। একেবারে বাউন্ডারি সীমানা পেরিয়ে সেই দর্শককে পেটাতেও এগিয়ে গিয়েছিলেন খুশদিল। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা আটকান তাকে। 

ঘটনা মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩য় ওয়ানডের পর। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই নাকি মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। 





আর সেটাই একেবারে ভালোভাবে নেননি খুশদিল শাহ। মেজাজ হারিয়ে সেই দর্শকের দিকে তেড়ে যান এই অলরাউন্ডার। বাউন্ডারি লাইনের বিজ্ঞাপনী বোর্ড পেরিয়ে আলাদা বেষ্টনীর কাছাকাছি পর্যন্ত চলে গিয়েছিলেন। সেখান থেকে অবশ্য বেশ কষ্ট করেই তাকে ফিরিয়ে আনা হয়। আর এমন আচরণের পর নিশ্চিতভাবেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে খুশদিল শাহের বিপক্ষে। 


পাকিস্তানের গণমাধ্যম ডন নিউজের প্রতিবেদন ইমরান সিদ্দিকী পিসিবির বরাত দিয়ে জানান, দুজন আফগান নাগরিকই পুরোটা সময় ক্রিকেটারদের নাম ব্যবহার করে তীর্যক বাক্য ছুঁড়ে দিচ্ছিল। খুশদিল তাদের থামতে বললেও তারা থামেননি। এরপরেই মেজাজ হারান তিনি। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা