ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৫:২৯:০৪ অপরাহ্ন
বলের আঘাতে হাসপাতালে ভর্তি পাকিস্তানি ওপেনার
নিউজিল্যান্ড সফরটা মোটাদাগে পাকিস্তানের ব্যর্থতার চূড়ান্ত এক নজির হাজির করেছে ক্রিকেট দুনিয়ার সামনে। দলের বড় দুই নাম মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে ছাড়া টি-টোয়েন্টি সিরিজে অন্তত ১ ম্যাচে জিতেছিল দলটি। কিন্তু ওয়ানডে সিরিজে দুই বড় তারকাকে নিয়ে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতে হয়েছে তাদের। 




সিরিজের শেষ ম্যাচে পাকিস্তান নেমেছিল অন্তত এক স্বান্তনার জয়ের প্রত্যাশা নিয়ে। কিন্তু মাউন্ট মঙ্গানুইয়ে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে রিজওয়ানের দল হেরেছে ৪৩ রানে। সেইসঙ্গে আবার যুক্ত হয়েছে নতুন দুশ্চিন্তা। দলের ওপেনার ইমাম-উল-হক এদিন বলের আঘাতে ভর্তি হয়েছেন হাসপাতালে। 

শনিবার নিউজিল্যান্ডের দেয়া ২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছিল পাকিস্তান। ইনিংসের তৃতীয় ওভারে জ্যাকব ডাফির বলে এক রান নেয়ার জন্য দৌড়ান ইমাম। বল শর্ট কাভার থেকে নন-স্ট্রাইক এন্ডে থ্রো করেন নিউজিল্যান্ড ফিল্ডার। চেয়েছিলেন ইমামকে রান আউট করতে। কিন্তু সেখানেই বিপত্তি।





ইমাম-উল-হক ততক্ষণে ২২ গজের অপর প্রান্তে পৌঁছে গিয়েছিলেন। আর থ্রো করা বল সরাসরি লাগে ইমামের হেলমেটে। বল হেলমেটের সামনের গ্রিল দিয়ে ভিতরে ঢুকে যায়। আঘাত পেয়ে হেলমেট খুলে গালে হাত দিয়ে মাটিতে বসে পড়েন পাকিস্তানের এই ওপেনার। ইমামের মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। মাঠে তাকে প্রাথমিক চিকিৎসাও দেয়া হয়। কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। অস্বস্তি অনুভব করায় মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।




এরপর অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয় পাকিস্তানের ওপেনারকে। কনকাশন সাব হিসাবে ব্যাট করতে নামেন উসমান খান। ইমামের চোট কতটা গুরুতর সে ব্যাপারে কিছু জানানো হয়নি পাকিস্তান দলের পক্ষ থেকে। তবে নিশ্চিত হওয়া গিয়েছে, হাসপাতালে বেশকিছু পরীক্ষানিরীক্ষা করা হয়েছে তার।


৭ বলে ১ রান করে ইমামের রিটায়ার্ড হার্ট হওয়ার পর আইসিসির কনকাশন সাব নিয়মে ক্রিজে এসেছিলেন উসমান খান। ১৭ বলে তার উইলো থেকে এসেছে ১২ রান। ম্যাচটা এদিন ৪৩ রানে হেরেছে পাকিস্তান। তাতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা