ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৫:৩২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৫:৩২:৩০ অপরাহ্ন
৫৫ বছর বয়সে বিয়ে, এক মাস পর ডাকাতের হাতে প্রাণ গেলো প্রবাসীর
৭১ সালে বাবা হাতেম মাতবরকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। তখন একমাত্র ছেলে জামাল মাতবর মায়ের গর্ভে ছিলেন। স্বামীর হারানোর শোকের দুই মাসের পর মধ্যেই শিরি বেগমের কোলজুড়ে দুনিয়ায় আগমন করেন জামাল। পরে সন্তানের কথা ভেবে আর আর বিয়ে করেননি শিরি বেগম। অপরদিকে জামাল বড় হওয়ার পর সংসারের হাল ধরতে ২৮ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান।

সৌদি থেকে দীর্ঘ ২৮ বছর পর এবার রমজানের আগে বাড়িতে এসেছিলেন। ততদিনে জামালের বয়স ৫৫ হয়ে যায়। এই বয়সেই তিনি মাত্র একমাস আগে বিয়ে করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাসে বিয়ের মেহেদীর রং হাত থেকে মুছে যাওয়ার আগেই শুক্রবার (৪ এপ্রিল) গভীর রাতে নিজ বসতঘরে ডাকাত দলের হাতে নির্মমভাবে প্রাণ দিতে হয়েছে জামালকে।


নিহত জামাল ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রামের মৃত হাতেম মোল্লার একমাত্র ছেলে। ঘটনার পর শনিবার (৫ এপ্রিল) সকালে নিহত জামালের বাড়িতে গিয়ে তার পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।


নিহত জামালের বৃদ্ধ মা শিরি বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম না। শুক্রবার রাতে আমার একমাত্র ছেলে জামাল তার নতুন স্ত্রীকে নিয়ে বাড়িতে ছিল। আর কেউ বাড়িতে ছিল না। ভোরে খবর পেলাম, ডাকাতরা আমাদের ঘরে ঢুকে আমার ছেলে মেরে ফেলে লুটপাট করে নিয়ে গেছে।

জামালের খালাতো বোন সাথী বেগম বলেন, জামালের পুরুষাঙ্গের অণ্ডকোষে আঘাত করে ডাকাতদলের সদস্যরা ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। খবর পেয়ে প্রতিবেশীরা এসে জামালকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর ৪টার দিকে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জামালের এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। এখন এই পরিবারে আলো জ্বালানোর মতো আর কেউ রইলো না। পরিবারের একমাত্র সদস্য জামালের বৃদ্ধ মা যেকোনও সময় বিদায় নেওয়ার অপেক্ষায় রয়েছেন।তবে স্থানীয়দের ধারণা, এটা ডাকাতির ঘটনা নাও হতে পারে, পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। বিষয়টি গুরুত্ব তদন্ত করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন তারা।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) আসাদুজ্জামান শাকিল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গভীর রাতে জামালের ঘরে দুই জন চোর বা ডাকাত ঢুকে তার অণ্ডকোষে আঘাত করে হত্যা করে। তাকে হত্যার সময় ঘরের বাইরে আরও লোকও থাকতে পারে। ঘটনাটি দুঃখজনক। আমরা গুরুত্ব দিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত করছি। আশা করি, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় আনতে সক্ষম হবো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা