ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৫৬:৫৫ অপরাহ্ন
আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
আগামী আমন মৌসুমে ১০ লাখ মেট্রিক টন ধান চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান। তিনি জানান, ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করা হবে।বুধবার (০৬ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে খাদ্যসচিব এসব কথা জানান। সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।খাদ্যসচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।তিনি বলেন, সিদ্ধ চাল ও ধান আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে সংগ্রহ করা হবে। আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ ২০২৫ এর মধ্যে সংগ্রহ করা হবে।

খাদ্যসচিব বলেন, এটা আমাদের রুটিন মিটিং। প্রতি বছর এই মিটিং হয়। এবছর আমরা ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি। গত বছরের তুলনায় দাম বেড়েছে। উৎপাদন খরচ এ বছর দুই থেকে আড়াই টাকা কেজিতে বেড়েছে।বাজারে বর্তমানে চালের দাম অনেক বেশি, সে প্রেক্ষিতে চাল আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মাসুদুল হাসান বলেন, গত ১৮ সেপ্টেম্বর আমরা সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির করার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন জি টু জি ভিত্তিতে এবং ২ লাখ মেট্রিক টন উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে।কত দিনের মধ্যে আসবে জানতে চাইলে সচিব বলেন, কতদিনের মধ্যে সেটা বলা যাবে না। টেন্ডার ওপেন করা হলে যতদিন সময় দেওয়া থাকে ততদিনের মধ্যে আনতে হবে। ইতোমধ্যে আমাদের টেন্ডার ওপেন করা হয়েছে। কিছু বাতিল করা হয়েছে। যাদের গ্রহণ করা হয়েছে কিছু দিনের মধ্যে তাদের জানিয়ে দেওয়া হবে। টেন্ডারে যে তারিখ দেওয়া আছে সেই তারিখের মধ্যেই এই চাল আনতে হবে।

কোন কোন দেশ থেকে চাল আমদানি করা হবে জানতে চাইলে খাদ্যসচিব বলেন, দেশ এখনও নির্ধারণ করা হয়নি।বেসরকারিভাবে যে চাল আমদানির অনুমতি দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় সেই চাল আমদানি করা হয় না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা এনবিআর জানে।বাজারে চালের দাম বেড়েছে সে বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কি না জানতে চাইলে খাদ্যসচিব বলেন, আমাদের বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচি আছে, টিসিবির মাধ্যমে সহায়তা করা হচ্ছে, সেটা বাড়ানো হতে পারে।
 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক

বান্দরবানে লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার মাদক