ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: আন্দা‌লিব রহমান পার্থ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৬:১৯:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৬:১৯:০৭ অপরাহ্ন
ড. ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ভালো কিছু বয়ে আনবে: আন্দা‌লিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠককে তিনি ইতিবাচকভাবে দেখছেন এবং এ আলোচনাটি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৫ এপ্রিল) ভোলায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার। আমরা সবাই এই সরকারকে সহায়তা করছি যাতে সরকার কোনভাবেই ব্যর্থ না হয়।"

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, তবে আমি বিশ্বাস করি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। এই নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারগুলো করা হবে, আর যেগুলো করা হবে না সেগুলো নির্বাচিত সরকার করবে।"

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার কি কি সংস্কার করবে, সেগুলো এখনও নির্ধারিত হয়নি। সংস্কারের ওপর অনেক কিছুই নির্ভর করবে।" এছাড়া, নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা