ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৭:০২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৭:০২:৩১ অপরাহ্ন
এক যুগ পর হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান রাজনৈতিক সংলাপ
চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, ২০১২ সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল। এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে।


সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই সম্পর্কোন্নয়নের চেষ্টা করছে। এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ। যেটির লক্ষ্য হলো দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ করা।এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালোচ। (বাংলাদেশের হয়ে কে নেতৃত্ব দেবেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি)সংলাপে দুই দেশের সম্পর্ক জোরদার, যৌথ মিনিস্ট্রিয়াল কমিশন পুনর্বহাল এবং রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক ইস্যুতে সমন্বয় বৃদ্ধিতে একটি প্লাটফর্ম তৈরির ব্যাপারে জোর দেওয়া হবে।




এদিকে আগামী ২২ থেকে ২৪ এপ্রিল বাংলাদেশ সফর করবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশহাক দার। তার এ সফরটিকে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কোন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে।
এর মাধ্যমে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে শক্তিশালী সম্পর্ক তৈরির পথ খুলবে। যা এই অঞ্চলের সহযোগিতা ও স্থিতিশীলতার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক বদলে যায়। অন্তর্বর্তী সরকার বৈদেশিক নীতি পরিবর্তন করে পাকিস্তানের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার দিকে নজর দেয়। এছাড়া অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গেও গভীর সম্পর্ক তৈরির দিকে মনযোগ দিয়েছে।

সূত্র: ডেইলি পাকিস্তান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা