ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

নাগরিকত্ব ত্যাগ, শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৫ ০৭:১২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৫ ০৭:১২:১৭ অপরাহ্ন
নাগরিকত্ব ত্যাগ, শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ আজিজ খান
বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার বাদ পড়েছেন বিশ্বের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে। আগেরবারের তালিকায় বাংলাদেশের বিলিয়নেয়ার হিসেবে আজিজ খানের (১.১ বিলিয়ন ডলার) নাম ছিল। সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব সমর্থন না করায় বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। সিঙ্গাপুরের পেইন্ট প্রস্তুতকারী উদ্যোক্তা গোহ চেং লিয়াং (১৩ বিলিয়ন ডলার) এবারের তালিকায় রয়েছেন।


‘ওয়ার্ল্ডস বিলিয়নেয়ারস লিস্ট ২০২৫’ প্রকাশ করেছে ফোর্বস। এ বছর বিশ্বের ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন বিলিয়নেয়ার রয়েছেন। এ তালিকায় একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে যুক্তরাষ্ট্র। তালিকায় প্রথম স্থান দখল করেছেন টেসলা ও এক্সের মালিক ইলন মাস্ক।তাঁর মোট সম্পদের পরিমাণ ৩৪২ বিলিয়ন ডলার। 


মার্ক জাকারবার্গ ২১৬ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে আছেন জেফ বেজোস (২১৫ বিলিয়ন ডলার), চতুর্থ স্থানে ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন ডলার) এবং পঞ্চম স্থানে রয়েছেন বার্নার্ড আর্নল্ট ও তাঁর পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

উল্লেখ্য, ২০২৫ সালের এ তালিকায় ৫০ জনের মধ্যে ২৭ জনই যুক্তরাষ্ট্রের নাগরিক।এ বছর তিনটি নতুন দেশ বিলিয়নেয়ার তালিকায় যুক্ত হয়েছে—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব। 
সৌদি আরবে ১৪ জন নতুন বিলিয়নেয়ার এসেছেন, তাঁদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যাঁর সম্পদ ১৬.৫ বিলিয়ন ডলার।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের