ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

বাঁচবেন না এসিপি প্রদ্যুমন, মন ভাঙল দর্শকের

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০১:৩১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০১:৩১:৪৯ অপরাহ্ন
বাঁচবেন না এসিপি প্রদ্যুমন, মন ভাঙল দর্শকের
‘রেস্ট ইন পিস এসিপি’— এমন হ্যাশট্যাগ চোখে পড়লে যে কেউ প্রথমে ভাববেন, সত্যি কেউ পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। বাস্তবে যদিও তা পর্দার একটি বিদায়। দর্শকের বহুদিনের প্রিয় চরিত্র এসিপি প্রদ্যুমন আর থাকছেন না টিভির পর্দায়। জনপ্রিয় সিরিজ ‘সিআইডি’-তে দীর্ঘ সময় সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে দুর্দান্ত উপস্থিতি ছিল অভিনেতা শিবাজি সাতম-এর।

দর্শকদের জন্য এটি এক আবেগঘন মোড়। কারণ, এবার ‘সিআইডি’ সিরিজে মারা যাচ্ছেন এসিপি প্রদ্যুমন। বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু দিয়ে পর্দা থেকে চিরবিদায় নিচ্ছেন তিনি। এ নিয়ে সনি এন্টারটেইনমেন্ট এক আবেগঘন বার্তায় জানায়— “ভালোবাসার অনেক স্মৃতি রেখে গেলেন এসিপি প্রদ্যুমন। এমন ক্ষতি কখনোই ভোলার নয়।”
সঙ্গে যুক্ত করে হ্যাশট্যাগ— ‘#RestInPeaceACP’।

পোস্টটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। অনেকেই ভাবেন, শিবাজি সাতম হয়তো বাস্তবেই মারা গেছেন। পরে অবশ্য বিষয়টি স্পষ্ট হয়— বিদায়টা শুধু চরিত্র থেকে। কিন্তু ভক্তরা সেটিও সহজে মেনে নিতে পারছেন না।

নতুন সিজনের ১৮টি পর্ব নিয়ে সম্প্রচার শুরু হয়েছে ২১ ফেব্রুয়ারি থেকে। এরপর প্রতি শনি ও রোববার দুটি করে পর্ব সম্প্রচার হচ্ছে সনি এন্টারটেইনমেন্ট ও Sony LIV-এ। সিরিজটি একযোগে দেখা যাচ্ছে নেটফ্লিক্স-এও।

উল্লেখযোগ্যভাবে, ১৯৯৮ সালে শুরু হওয়া ‘সিআইডি’ দীর্ঘ ২০ বছর টানা চলার পর ২০১৮ সালের অক্টোবর মাসে বন্ধ হয়ে যায়। ছয় বছর পর আবারও ফিরেছে এই কিংবদন্তি সিরিজ। এর আগেই বিদায় নিয়েছেন আরেক জনপ্রিয় চরিত্র ইন্সপেক্টর ফ্রেডরিক্স। তবে দয়া, অভিজিৎ-সহ বেশ কয়েকজন পুরনো সদস্য এখনও রয়েছেন নতুন সিজনে।

এসিপি প্রদ্যুমনের বিদায় মানে শুধু একটি চরিত্রের পরিসমাপ্তি নয়—একটি যুগের অবসান। যে চরিত্র গোটা উপমহাদেশে বুদ্ধিমত্তা, দৃঢ়তা ও ন্যায়বিচারের প্রতীক হয়ে উঠেছিল, আজ সে-ই রয়ে গেল শুধু স্মৃতিতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা