ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০২:২৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০২:২৭:৫৬ অপরাহ্ন
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদি আরবের
পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে অতিরিক্ত ভিড় ও অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। নিষেধাজ্ঞাটি জুন মাসের মাঝামাঝি পর্যন্ত কার্যকর থাকতে পারে বলে জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়, আগামী ১৩ এপ্রিল পর্যন্ত যেসব ব্যক্তি ইতোমধ্যে ওমরাহ ভিসা পেয়েছেন, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে এরপর থেকে সাময়িকভাবে বন্ধ থাকবে এসব ভিসায় প্রবেশের অনুমতি।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছে— বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনের নাগরিকরা।

সৌদি সরকার ইতোমধ্যে পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং দেশটির ওমরাহ ভিসাধারীদের আগামী ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ত্যাগ করার নির্দেশ দিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পরবর্তীতে পাঁচ বছরের জন্য সৌদি আরব সফরের ওপর নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সাধারণত হজ মৌসুমে অতিরিক্ত ভিড় সামাল দিতে সৌদি সরকার প্রতিবছরই কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়ে থাকে, তবে এবার নিষেধাজ্ঞার আওতা কিছুটা বিস্তৃত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা