ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রঙিন ছবি না দিলে হবে না পদোন্নতি

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০২:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০২:৪২:০৪ অপরাহ্ন
রঙিন ছবি না দিলে হবে না পদোন্নতি
সরকারি কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত জুড়ে দিল জনপ্রশাসন মন্ত্রণালয়। অনূর্ধ্ব ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি না দিলে কোনো কর্মকর্তার কেস পদোন্নতির জন্য বিবেচিত হবে না বলে জানানো হয়েছে।

রোববার (৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম স্বাক্ষরিত এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি কর্মচারী বাতায়ন (জিইএমএস)-এ সংযুক্ত পিডিএস-এর (পার্সোনাল ডাটা শিট) তথ্য হালনাগাদকরণে ছয় মাসের মধ্যে তোলা রঙিন ছবি সংযোজন এবং সব ব্যক্তিগত তথ্য নিজ দায়িত্বে জরুরিভিত্তিতে হালনাগাদ করতে হবে।

সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়, যেসব কর্মকর্তা এই নির্দেশনা মানতে ব্যর্থ হবেন, তাদের পদোন্নতির জন্য বিবেচনায় আনা হবে না।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা বেড়েছে। হালনাগাদকরণে গড়িমসি করা কর্মকর্তাদের এখনই ব্যবস্থা নিতে বলা হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে