ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার ভিডিও ভাইরাল, শেয়ার করে যা বললেন প্রেসসচিব

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৩:১৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৩:১৬:২৩ অপরাহ্ন
ড. ইউনূসকে নিয়ে ইসলামি বক্তার ভিডিও ভাইরাল, শেয়ার করে যা বললেন প্রেসসচিব
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এক ইসলামী বক্তার দোয়ার ভিডিও, যেখানে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন—অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জীবদ্দশায় যেন দেশে কোনো নির্বাচন না হয়।

ভিডিওটিতে দেখা যায়, রফিকুল্লাহ আফসারী নামের ওই বক্তা মঞ্চে দাঁড়িয়ে দুই হাত তুলে মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আল্লাহ, ড. ইউনূস সাহেবের জীবদ্দশায় বাংলার জমিনে নির্বাচন দিও না। এই নিয়ামত তুমি আমাদের দিয়েছো, এই নিয়ামত তুমি ছিনায়ে নিও না। আল্লাহ তাকে নেক হায়াত দিও।’

এই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ‘রাজনৈতিক পক্ষপাতদুষ্ট দোয়া’ বলে আখ্যা দিচ্ছেন, আবার কেউ বলছেন—ধর্মীয় ভাষার এমন ব্যবহার সমীচীন নয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব শফিকুল আলম নিজেই ভিডিওটি তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, বক্তার বক্তব্যের সঙ্গে তিনি একমত নন।

শফিকুল আলম লিখেছেন, ‘না, অন্তর্বর্তী সরকার এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করবে।’ তিনি আরও জানান, নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে এবং নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন