ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

মতিঝিলে ভাবিকে দেবরের ছুরিকাঘাত, অতঃপর...

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৩:৩২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৩:৩২:২২ অপরাহ্ন
মতিঝিলে ভাবিকে দেবরের ছুরিকাঘাত, অতঃপর...
রাজধানীর মতিঝিলের দক্ষিণ কমলাপুরে ছুরিকাঘাতে আয়েশা খান মনি (৪৪) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার জন্য তার দেবর মাসুদ হাওলাদারকে দায়ী করা হয়েছে।

আজ (রোববার) দুপুরে গুরুতর আহত অবস্থায় আয়েশা খান মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাসুরের স্ত্রী জেসমিন আক্তার জানান, “আমার দেবর মাসুদ হাওলাদার গেন্ডারিয়া এলাকায় একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। আজ সকালবেলা বাসার সামনের রাস্তায় হঠাৎ করেই তিনি আমার বড় ভাসুরের স্ত্রী আয়েশা খান মনিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে দ্রুত ঢামেকে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান, ভাবি আর বেঁচে নেই। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।”

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, “মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানাকে জানানো হয়েছে। নিহতের স্বজনরা থানায় গেছেন।”

এ ঘটনায় অভিযুক্ত মাসুদ হাওলাদার এখনো পলাতক রয়েছেন বলে জানা গেছে। পুলিশ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত তাকে আটকের জন্য অভিযান চালানো হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী