ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৪:০৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৪:০৪:৫৩ অপরাহ্ন
মানবপাচার রোধে বাংলাদেশ প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা
মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বিমসটেক-এর মানব পাচার সংক্রান্ত সাব-গ্রুপের তৃতীয় সভায় তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মানব পাচার প্রতিরোধে বাংলাদেশ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, পাচারের শিকার ভুক্তভোগীদের সনাক্তকরণ, চাহিদা মূল্যায়ন এবং উপযুক্ত পরিষেবা সংস্থার সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে একটি জাতীয় রেফারেল ব্যবস্থা, যা ওয়েব প্ল্যাটফর্মে হোস্ট করা হয়েছে।”

তিনি আরও জানান, “মানব পাচারকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ছাড়া জাতীয় কৌশলে সচেতনতামূলক প্রচার কার্যক্রম নিয়মিতভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বিমসটেকভুক্ত দেশগুলোর সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানব পাচারকারীরা সরকারকে ফাঁকি দিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তারা দারিদ্র্য ও প্রযুক্তির অপব্যবহারকে পুঁজি করে পাচার চালিয়ে যাচ্ছে। এ ধরনের অপরাধ দমনে সম্মিলিত ও কৌশলগত পদক্ষেপ এবং গোয়েন্দা তথ্য ও সেরা অনুশীলন বিনিময় অপরিহার্য। বিমসটেক এই ক্ষেত্রটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সভায় বিমসটেকভুক্ত সাতটি দেশের মানব পাচার বিষয়ক সাব-গ্রুপের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা