ঢাকা , শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

চীনের কাছে বাংলাদেশ কী চায়, জানালেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৪:৫৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৪:৫৭:৪১ অপরাহ্ন
চীনের কাছে বাংলাদেশ কী চায়, জানালেন প্রধান উপদেষ্টা
বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে।চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএনকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শনিবার (৫ এপ্রিল) সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়।সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ নয়, শান্তিই একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই।


 
ড. মুহাম্মদ ইউনূস বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন।প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া স্বাস্থ্যখাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে।বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরে আহ্বান জানিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুপক্ষই লাভবান হবে।
 


তিনি আরও বলেন, বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা ও সংস্কৃতি জানতে পারবে। এতে দুদেশের জনগণের মধ্যে আরও গভীর সম্পর্ক স্থাপিত হবে।গত ২৬ থেকে ২৯ মার্চ পর্যন্ত দক্ষিণ চীনের হাইনান দ্বীপ প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিনি বেইজিং সফর করেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম রাষ্ট্রীয় সফর ছিল।
 

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা