ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ক্রেডিট না দেওয়ায় ভারতীয় সিনেমাটোগ্রাফারের ক্ষোভ, জানিয়েছেন ‘বরবাদে’র আসল পরিচালক কে?

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৪:৫৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৪:৫৯:৫৮ অপরাহ্ন
ক্রেডিট না দেওয়ায় ভারতীয় সিনেমাটোগ্রাফারের ক্ষোভ, জানিয়েছেন ‘বরবাদে’র আসল পরিচালক কে?
ঢাকাই সিনেমায় ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা ব্যাপক সাড়া ফেলেছে। পরিচালক হিসেবে নিজের প্রথম সিনেমার জন্য মেহেদী হাসান হৃদয় প্রশংসা কুড়াচ্ছেন, তবে সিনেমাটির ক্রেডিট নিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি, যিনি কলকাতার আলোচিত দেবের ‘খাদান’ সিনেমার সিনেমাটোগ্রাফার, দাবি করেছেন যে, ‘বরবাদ’-এর প্রকৃত সিনেমাটোগ্রাফার তিনি। তার মতে, সিনেমাটির সৃজনশীল ও ভিজ্যুয়াল নির্মাণে তার ভূমিকা ছিল প্রধান, কিন্তু চূড়ান্ত ক্রেডিটে তার নাম বাদ দিয়ে রাজু রাজ-কে সিনেমাটোগ্রাফার হিসেবে উল্লেখ করা হয়েছে।

শৈলেশ আওয়াস্থি তার ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে মেহেদী হাসান হৃদয়কে উদ্দেশ্য করে লিখেছেন, “নিজেকে পরিচালক বলার আগে ভালো সিনেমা বানানো শিখুন। নকল-পেস্ট আইডিয়া নয়, কিছু অরিজিনাল করুন! বরবাদকে শক্তিশালী করতে আমি আপনাকে সাপোর্ট করেছি, ডিওপি হিসেবে সর্বোচ্চ দেওয়ার পাশাপাশি পরিচালনাতেও ইনপুট দিয়েছি। আর আপনি সেটার বিনিময়ে আমার ক্রেডিট রাজু রাজকে দিলেন? এই লোক কে? যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই।”

তিনি আরও বলেন, “সত্যি বলুন, এই সিনেমা আসলে কে পরিচালনা করেছে? আমি ভিজ্যুয়ালি ও ক্রিয়েটিভলি এই প্রজেক্টটি টেনেছি, আর বাকিরা শুধু উপস্থিত ছিল। যারা আসলে আপনার সিনেমা বানিয়েছে, তাদের প্রতি এই অবমাননা করবেন না। এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। আমি এ বিষয়ে চুপ করে থাকব না!”

এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি পরিচালক মেহেদী হাসান হৃদয়।

সিনেমাটি বাংলাদেশের রিয়েল এনার্জি প্রোডাকশন এবং ভারতের রিধি সিধি এন্টারটেইনমেন্ট এর ব্যানারে আজিম হারুন এবং শাহরিন আক্তার সুমি প্রযোজনা করেছেন। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। এটি ২০২৫ সালের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা