ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চায় ইরান

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২১:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২১:৩৬ অপরাহ্ন
পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সাথে পরোক্ষ আলোচনা চায় ইরান
পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনাকে প্রত্যাখান করেছে তেহরান। তবে পরোক্ষ আলোচনা হতে পারে বলে জানিয়েছে দেশটি। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এসব জানান।রোববার (৬ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।

 
এতে বলা হয়, নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সের সাথে কথা বলা ওই কর্মকর্তা বলেন, যদিও ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে, কিন্তু তারা ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায়। প্রতিদ্বন্দ্বি রাষ্ট্রদুটির মধ্যে বার্তা পাঠানোর একটি দীর্ঘস্থায়ী চ্যানেল হলো ওমান।
 

 
ওই কর্মকর্তা বলেন, ‘পরোক্ষ আলোচনা হলে ইরানের সাথে রাজনৈতিক সমাধানের বিষয়ে ওয়াশিংটন যে সত্যিই আগ্রহী তা বোঝার একটা সুযোগ থাকে।’যদিও সেই পথটিও অত্যন্ত কঠিন তারপরও মার্কিন বার্তা যদি এটিকে সমর্থন করে তবে এই ধরনের আলোচনা শীঘ্রই শুরু হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।গত মাসে ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পাঠানো এক চিঠিতে বলেছিলেন, তিনি আশা করেন তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য তাদের মধ্যে একটি আলোচনা হবে।
 


এ বিষয়ে ট্রাম্প গত সপ্তাহে জোর দিয়ে বলেন, ‘যদি তারা কোনও চুক্তি না করে, তাহলে সেখানে বোমা হামলা করা হবে।’এদিকে তেহরান ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং বাহরাইনকে নোটিশ জারি করেছে যে, ইরানের উপর মার্কিন হামলায় যেকোনো সমর্থন জানালে তাহলে তা শত্রুতামূলক আচরণ হিসেবে বিবেচিত হবে।এমনকি হামলার সময় মার্কিন সামরিক বাহিনী যদি তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করে হামলা চালায় তাহলেও সেটি উস্কানিমূলক আচরণ হিসেবে ধরা হবে।
এই ধরনের কর্মকাণ্ড ‘তাদের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে’ বলে হুঁশিয়ারি দেন তিনি। 


 
এদিকে, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইন সরকারের মুখপাত্ররা তাৎক্ষণিকভাবে মন্তব্যের জবাব দেননি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এর মধ্য দিয়ে তারা কোনও সতর্কীকরণ বার্তা দেয়নি তবে অন্যান্য চ্যানেলের মাধ্যমেও এই ধরনের বার্তা পাঠানো হতে পারে।অন্যদিকে বুধবার, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে কুয়েত ইরানকে আশ্বস্ত করেছে, তারা তাদের মাটি ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে পরিচালিত কোনও আক্রমণাত্মক পদক্ষেপ গ্রহণ করবে না।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা