ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার!

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:২৯:৫৯ অপরাহ্ন
‘বরবাদ’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ‘খাদান’র সিনেমাটোগ্রাফার!
এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘বরবাদ’। দর্শক মহলে এটি প্রশংসা কুড়ালেও সম্প্রতি সিনেমাটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন টালিউড অভিনেতা দেব অভিনীত ‘খাদান’ সিনেমার ভারতীয় সিনেমাটোগ্রাফার শৈলেশ আওয়াস্থি।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়কে প্রকাশ্যে কটাক্ষ করেন তিনি। বলেন, নিজেকে পরিচালক বলার আগে কপি, পেস্ট না করে অরিজিনাল কিছু করুন।

 

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শৈলেশ আওয়াস্থির সে কমেন্ট পোস্ট। শনিবার (৫ এপ্রিল)  ‘বরবাদ’ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয়ের একটি পোস্টে কমেন্টের ঘরে এমন মন্তব্য করেন তিনি।
 
হৃদয়কে উদ্দেশ করে লেখেন,মিস্টার মেহেদী, নিজেকে পরিচালক বলার আগে ভালো সিনেমা বানানো শিখুন। নকল-পেস্ট আইডিয়া নয়, কিছু অরিজিনাল করুন! বরবাদকে শক্তিশালী করতে আমি আপনাকে সাপোর্ট করেছি, ডিওপি সর্বোচ্চ দেয়ার পাশাপাশি পরিচালনাতেও ইনপুট দিয়েছি।
 




ক্ষোভ প্রকাশ করে শৈলেশ আওয়াস্থি বলেন,আর এটা আপনি কীভাবে আমাকে ফিরিয়ে দিলেন? আমার ক্রেডিট রাজু রাজকে দিয়ে দিলেন? এই লোক কে? যার সিনেমাটোগ্রাফি সম্পর্কে কোনো ধারণাই নেই, অন্যের কাজ নিজের নামে চালিয়ে নিতে যার লজ্জাও নেই!
 

 
ভারতীয় এ সিনেমাটোগ্রাফার এরপর লেখেন, সত্যি করে বলুন,এই সিনেমা আসলে কে পরিচালনা করেছে? আমি ভিজ্যুয়ালি ও ক্রিয়েটিভলি এই প্রজেক্টটি টেনেছি, আর বাকিরা শুধু উপস্থিত ছিল। যারা আপনার সিনেমাটি তৈরি করেছে তাদের অসম্মান করবেন না। এটা শুধু পেশাগত নয়, ব্যক্তিগত বিশ্বাসঘাতকতা। আমি এ বিষয়ে চুপ করে থাকব না!
 


 
মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরীন আক্তার ও আজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘বরবাদ’। অ্যাকশন আর রোমান্টিক ঘরানার এ সিনেমা ঈদে দর্শক মাতানোর মাঝেই এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন শৈলেশ।  
 
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা