ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩২:২১ অপরাহ্ন
সেনাবাহিনীর সহযোগিতায় পাবনায় ভোক্তার অভিযান, জরিমানা
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্ন গণপরিবহনে এবং নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়।রোববার (৬ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতায় পাবনার ঈশ্বরদী উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।


তিনি জানান, ঈশ্বরদীর দাশুড়িয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য ৫টি বাস কাউন্টার এবং ৪টি বাসে বিভিন্ন ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নোংরা পরিবেশে খাবার পরিবেশনের জন্য ঈশ্বরদী বাজারে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাহমুদ হাসান রনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা