ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩৪:৩৯ অপরাহ্ন
ব্রিটিশ দুই এমপিকে আটক করেছে ইসরায়েল
যুক্তরাজ্যের পার্লামেন্টের লেবার দলীয় দুই আইনপ্রণেতাকে প্রবেশ করতে অস্বীকৃতি জানিয়ে আটক করেছে ইসরায়েল। এই নিয়ে ব্রিটেনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর পর ওই দুই আইনপ্রণেতাকে ছেড়ে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বর্তমানে তারা লন্ডনে ফিরে যাচ্ছেন বলে রোববার ব্রিটিশ একজন মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন।ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ বলেছে, ব্রিটেনের পার্লামেন্টের লেবার দলীয় দুই এমপি ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ সংসদীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে ইসরায়েলে গিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের প্রবেশে অস্বীকৃতি জানায় এবং আটক করে।



প্রতিবেদনে বলা হয়েছে, আটক এমপিদের বিরুদ্ধে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কার্যক্রম নথিভুক্ত এবং ইসরায়েল বিরোধী বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করার সন্দেহ করা হয়েছিল।ব্রিটেনের উপ অর্থমন্ত্রী ড্যারেন জোনস বিবিসিকে বলেছেন, ইসরায়েলে আটক এমপিরা এখন দেশে ফিরছেন। আর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমার সহকর্মীদের সঙ্গে ইসরায়েল যে ধরনের আচরণ করেছে, তা অগ্রহণযোগ্য।স্কাই নিউজ বলেছে, শনিবার সকালের দিকে যুক্তরাজ্যের লুটন থেকে বিমানে করে ইসরায়েলে যান লেবার দলীয় ওই দুই এমপি।



ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমি ইসরায়েলি সরকারের পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছি, ব্রিটিশ সংসদ সদস্যদের সঙ্গে এই ধরনের আচরণের কোনও সুযোগ নেই। আমরা সমর্থন জানানোর জন্য আজ রাতে উভয় সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি।’’তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতি ও রক্তপাত বন্ধ, জিম্মিদের মুক্তি এবং সংঘাতের অবসান ঘটাতে আলোচনায় ফেরা যুক্তরাজ্য সরকারের লক্ষ্য। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় কোনও সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ