ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৩৯:৩০ অপরাহ্ন
মা হারালেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেস
বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই খবর ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, অভিনেত্রীর টিম সূত্রে।

গত ২৪ মার্চ হৃদরোগে আক্রান্ত হলে তাকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। জ্যাকলিন ফার্নান্দেজ খবর পাওয়ার সাথে সাথে দেশে ফিরে মায়ের পাশে ছিলেন। অসুস্থ মাকে পুরো সময় দেয়ার জন্য তিনি আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পরিকল্পনা বাতিল করেন এবং তার সব কাজ থেকে নিজেকে সরিয়ে নেন।

কিম ফার্নান্দেজ ছিলেন মালয়েশিয়ান ও কানাডিয়ান বংশোদ্ভূত এবং তার স্বামী এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা। ১৯৮০ সালে কিমের সাথে এলরয়ের দেখা হয়, তখন কিম একজন বিমানবালা হিসেবে কাজ করতেন। জ্যাকলিনের মা আগে বাহরাইনে থাকতেন। ২০২২ সালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এবং এবার ভারতে অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সালমান খানও তাকে দেখতে এসেছিলেন হাসপাতালে।

জ্যাকলিন ফার্নান্দেজের জীবনের একমাত্র ছায়াসঙ্গী তার মা কিম ছিলেন, তাকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন অভিনেত্রী। তার অনুরাগীরা এই শোকের মুহূর্তে তার পাশে আছেন, তবে এখনও জ্যাকলিন ফার্নান্দেজ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে