ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৪১:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৪১:৪৪ অপরাহ্ন
গাজায় গণহত্যা বন্ধে সোমবার বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’
গাজার নিপীড়িত বাসিন্দারা আগামীকাল, ৭ এপ্রিল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে। তাদের দাবি, ইসরায়েলের গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস এবং আদালত বন্ধ রাখা হোক।

এ বিষয়ে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মোহাম্মদ ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে ইংরেজি অক্ষরে লেখা রয়েছে, “নো ওয়ার্ক নো স্কুল আনটিল জেনোসাইড স্টপ” (গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ)। তিনি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, “হ্যাঁ, সংহতি জানাই। আগামীকাল ৭ এপ্রিল ইসরায়েলি দখলদারিত্ব এবং গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী ধর্মঘটে যোগ দিন।”

এছাড়া, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, “আমাদের দায়িত্ব শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ রাখা নয়, বরং সারাদেশের ছাত্র-জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।”

তিনি আরও বলেন, "আমরা গাজার ভাই-বোনদের পাশে লড়াই করতে না পারলেও, তাদের সংগ্রামে একাত্মতা ঘোষণা করতে আমাদের নিজ ভূমির রাজপথে অন্তত নামতে হবে।"

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার সাবেক সভাপতি আবু সাদিক কায়েমও একই আহ্বান জানিয়ে ফেসবুকে লিখেছেন, "গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন। আগামীকাল, ৭ এপ্রিল ‘নো ওয়ার্ক, নো স্কুল’— এই কর্মসূচি সফল করুন।"

গাজায় ইসরায়েলের হামলা এখনও অব্যাহত রয়েছে, যেখানে সম্প্রতি খান ইউনিসে এক সাংবাদিকসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজার উত্তরে দুই শিশুও নিহত হয়েছে। গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে ইসরায়েলি বাহিনী প্রতিদিন গড়ে ১০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা বা আহত করছে, যা বিশ্বব্যাপী উদ্বেগের সৃষ্টি করেছে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল