ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
৯৩ আইনজীবীর আত্মসমর্পণ

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৫:৪৮:১৪ অপরাহ্ন
আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ, ৯ জনের জামিন
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকার কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় আওয়ামীপন্থি ৯ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন আদালত। এদের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী।

রবিবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব শুনানি শেষে এই জামিন আদেশ দেন। জামিন মঞ্জুর হওয়া ৯ জনের মধ্যে ৮ জন মহিলা আইনজীবী। তাদের জামিনের আবেদন আদালতে আত্মসমর্পণ করে করা হয়েছিল, যা শুনানি শেষে মঞ্জুর করা হয়।

এর আগে, এ মামলায় আত্মসমর্পণকারী ৯৩ জনের মধ্যে ৮৪ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জানায়, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে, তবে আদালত ৯ আইনজীবীর জামিন মঞ্জুর করেছেন।

মামলা প্রসঙ্গে জানা গেছে, ৪ আগস্ট ঢাকার আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামীপন্থি আইনজীবীরা আইনজীবীদের ওপর হামলা চালায়, চেম্বার ভাঙচুর করে এবং হত্যাচেষ্টা চালায়। এ ঘটনায় আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু ৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন।

এই ঘটনায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন ১১৫ জন আইনজীবী। তাদের জামিনের মেয়াদ ৭ এপ্রিল (সোমবার) শেষ হবে।

মামলার অভিযোগে বলা হয়েছে, ৪ আগস্টের ঘটনায় আওয়ামী লীগপন্থি আইনজীবীরা বেআইনি জনতাবদ্ধ হয়ে অস্ত্র, লাঠিসোটা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন এবং তাদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগ আনা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা