ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ফু ওয়াং ফুডস

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৬:১০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৬:১০:৩০ অপরাহ্ন
মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ ফু ওয়াং ফুডস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং ফুডস কোম্পানিটি মালিকানা বদলের পরও ঘুরে দাঁড়াতে পারেনি এবং বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের দুর্নীতি এবং অর্থ আত্মসাতের কারণে কোম্পানিটি আজ সংকটে। প্রতিষ্ঠানটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি সাধারণ বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে প্রতারণার আশ্রয় নিয়েছেন।

২০০০ সালে বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ফু ওয়াং ফুডস। পূর্ববর্তী ব্যবস্থাপনা এবং বোর্ডের অনিয়মের কারণে ২০০০ সালে জানুয়ারিতে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মিনোরি বাংলাদেশ লিমিটেড ৭.৬১ শতাংশ শেয়ার কিনে নেয় এবং মিয়া মামুন কোম্পানির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হন। তবে বিএসইসি (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) মিনোরি বাংলাদেশকে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশ দেয়, কিন্তু তা বাস্তবায়িত হয়নি।

বর্তমানে মিয়া মামুন নিজে কোম্পানির দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন এবং ফু-ওয়াং ফুডসের ১ কোটি ১০ লাখ টাকা আত্মসাৎ করেন। এটি ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত পাঁচটি ব্যাংক লেনদেনের মাধ্যমে হয়েছে। আরও জানা যায় যে, নতুন এমডি যোগ দেওয়ার পর তিনি কোম্পানির তহবিল থেকে ২১ লাখ ২০ হাজার ৭৮২ টাকা ব্যয় করেন ব্যক্তিগত গাড়ি ভাড়ার জন্য, যা সম্পূর্ণ অনৈতিক ছিল। এছাড়া, হলিডে প্ল্যানার নামে প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৩ সালে ৯টি চেকের মাধ্যমে ২১ লাখ ৬৪ হাজার টাকা খরচ করা হয়, যা ব্যবস্থাপনা পরিচালকের অনুমোদন ছাড়া।

এ অভিযোগের পর, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ফু ওয়াং ফুডস বর্তমানে উৎপাদন বন্ধ হওয়ার পথে এবং সম্প্রতি তাদের শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশও প্রদান করা হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা