ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:২১:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:২১:৩৫ অপরাহ্ন
হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ড, আগুন দিল জনতা
কুষ্টিয়ার সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় খাবার হোটেলের আড়ালে নারীদের দিয়ে অনৈতিক কার্যকলাপের অভিযোগে তিনটি খাবার হোটেল ও একটি চায়ের দোকানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। রোববার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া এলাকায় গড়ে ওঠা কিছু হোটেলে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলে আসছিল। হোটেলগুলো পরিচালনা করতেন ইকরামুল ইসলামের 'ভাই ভাই হোটেল', শেকমের হোটেলসহ একাধিক মালিক। এছাড়াও মহির আলীর একটি চায়ের দোকানে অনৈতিক কর্মকাণ্ডের আড্ডা চলত বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, হোটেল মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চালিয়ে আসছিলেন। স্থানীয়রা একাধিকবার বিষয়টি নিয়ে আপত্তি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বিক্ষুব্ধ জনতা নিজ হাতে হোটেল ও দোকানগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ১১ মাইল থেকে বিত্তিপাড়া করিমপুর সংযুক্ত সড়ক পর্যন্ত প্রায় অর্ধশতাধিক খাবার হোটেল গড়ে উঠেছে। এর মধ্যে বেশ কয়েকটি হোটেলে নারী দিয়ে দেহ ব্যবসা পরিচালিত হতো। এতে এলাকার উঠতি বয়সী ছেলেরা বিপথগামী হচ্ছে, সামাজিক অবক্ষয় বেড়েছে এবং এলাকার সুনাম ক্ষুণ্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বারবার নিষেধ করা সত্ত্বেও হোটেল মালিকরা এসব কার্যকলাপ বন্ধ করেননি। ফলে এলাকাবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হয়।

এ বিষয়ে হোটেল মালিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, "মহিষাডাঙ্গা-বিত্তিপাড়া মাঠের আশপাশে কয়েকটি খাবার হোটেল রয়েছে। সেখানকার হোটেলগুলোর বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগে স্থানীয় জনতা তিন-চারটি হোটেল ও একটি চায়ের দোকানে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা