ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ

  • আপলোড সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৪-২০২৫ ০৭:৩৩:৩০ অপরাহ্ন
থাইল্যান্ডে সাঁতারু রাফির এবার রৌপ্য, নেপথ্যে অলিম্পিয়ান কোচ
থাইল্যান্ডে অনুষ্ঠিত অ্যারেনা থাই উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতায় টানা দ্বিতীয় দিন পদক জিতেছেন বাংলাদেশি সাঁতারু সামিউল ইসলাম রাফি। রোববার (৬ এপ্রিল) ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে ২৭.১৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন তিনি।

এর আগে গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই বাংলাদেশি সাঁতারু। দুই ইভেন্টেই নিজের সেরা টাইমিং করেছেন রাফি। ৫০ মিটারে তার আগের সেরা টাইমিং ছিল ২৭.২০ সেকেন্ড। ওই সময় নিয়ে এবার ব্রোঞ্জ জিতেছেন তুর্কমেনিস্তানের এক সাঁতারু। স্বর্ণ জিতেছেন স্বাগতিক থাইল্যান্ডের সাঁতারু, যার টাইমিং ছিল ২৬.৭৮ সেকেন্ড।

এই ইভেন্টে অংশ নিয়েছেন প্রায় ৪০ জন প্রতিযোগী। থাইল্যান্ড ছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের সাঁতারু অংশ নেন এই প্রতিযোগিতায়।

সামিউল ইসলাম রাফি দুই পদক জয়ের পর আত্মবিশ্বাসী, সামনে এসএ গেমসেও ভালো করার প্রত্যাশা তার। রাফি বলেন, ‘মালয়েশিয়ায় আরেকটি টুর্নামেন্ট খেলব সামনে। এর আগেই আমি ৫০ মিটারে টাইমিং ২৬-এর মধ্যে আনব। এসএ গেমসে ২৬ টাইমিংয়ে স্বর্ণ জয় করা সম্ভব।’

রাজবাড়ীর সন্তান রাফি জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ড ও স্বর্ণপদকের অধিকারী। ভবিষ্যতের সম্ভাবনাময় সাঁতারু হিসেবে বাংলাদেশ সাঁতার ফেডারেশন তাকে বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তির আওতায় থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রায় দেড় বছর ধরে তিনি ফুকেট শহরে প্রশিক্ষণ নিচ্ছেন রাশিয়ান কোচ আলেকজান্ডার টিকোনিভের অধীনে। উল্লেখ্য, এই কোচ ২০০০ সালের সিডনি অলিম্পিকে পদক জিতেছিলেন।

কোচের প্রশংসা করে রাফি বলেন, ‘তিনি অত্যন্ত বড় মাপের খেলোয়াড় এবং কোচ। তার কাছে আসার আগে আমি মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু ছিলাম। এখন ফ্রি স্টাইল, মিডলেও ভালো করছি। দেশে ফ্রি স্টাইলে স্বর্ণ জিতলাম। আর ব্যাকস্ট্রোকে তো উন্নতি করছিই।’

বিশ্ব সাঁতার ফেডারেশন চারটি দেশে (থাইল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, হাঙ্গেরি) তাদের বৃত্তির আওতায় শতাধিক উদীয়মান সাঁতারুকে উন্নত প্রশিক্ষণ দিয়ে থাকে। এর আগে এই বৃত্তির আওতাতেই ছিলেন বাংলাদেশের সাবেক অলিম্পিয়ান মাহফিজুর রহমান সাগর।

নিজেও একজন অলিম্পিয়ান রাফি। গত বছর তিনি প্যারিস অলিম্পিকে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। যদিও ব্যাকস্ট্রোকেই বিশেষজ্ঞ হলেও ফ্রি স্টাইলে তিনি সেরা টাইমিং করেছিলেন সেই অলিম্পিক আসরেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা