ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১০:৩২:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১০:৩২:১২ পূর্বাহ্ন
বাংলাদেশে ব্যবসার অনুমোদন পেয়েছে স্টারলিংক

বাংলাদেশে ব্যবসা করার জন্য যুক্তরাষ্ট্রের স্টারলিংককে অনুমোদন দিয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামীকাল সোমবার পর্দা উঠতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ এর। সে উপলক্ষে রোববার (৬ এপ্রিল) এক ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এ তথ্য জানান।



চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, সরকারের পক্ষ থেকে ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেয়া হয়েছে।তিনি আরও জানান, স্টারলিংক পরিচালনার জন্য যে এনজিএসও লাইসেন্সের প্রয়োজন, স্টারলিংকের আজ আবেদন করার কথা রয়েছে। নিয়ম মেনে করলে বিডা তাদের আবেদন অনুমোদন দেবে। এতে বাংলাদেশে তাদের ব্যবসা করার জন্য কোনো বাধা থাকবে না।সম্মেলন নিয়ে তিনি বলেন, অনেক বিনিয়োগকারী ইতোমধ্যে দেশে চলে এসেছেন। প্রধান উপদেষ্টা দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর কথা শুনবেন।

 

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আরও জানান, সম্মেলনে দেশি কোম্পানির পাশাপাশি বিদেশি বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত থাকবে। এর মধ্যে আছে জারা, জিওডানো, স্যামসাং এর মতো বড় বড় কোম্পানিও। তবে মার্কিন ধনকুবের এলন মাস্ক এই সম্মেলনে আসছেন না।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে