ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১০:৪০:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১০:৪০:২০ পূর্বাহ্ন
ইয়েমেনে মার্কিন বিমান হামলা, নিহত ৪
ইয়েমেনের বিভিন্ন স্থানে বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। রোববার (৬ এপ্রিল) দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত চারজন নিহত ও নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছেন।ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।প্রতিবেদনে বলা হয়, রোববার সানার একটি বাড়িতে আঘাত হানা এই হামলায় চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২০ জনের বেশি, যাদের মধ্যে রয়েছেন নারী ও শিশু।
 


পাশাপাশি, সানার পশ্চিমে বনি মাতার জেলার আল-জাবাল আল-আসওয়াদ এলাকাতেও তিনটি বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তবে এই হামলায় ঠিক কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।এর আগে, হুতিরা জানিয়েছে মার্কিন বিমান হামলায় তাদের ঘাঁটি সাদায় কমপক্ষে দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন।
 


এদিকে ইয়েমেনে বিমান হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্টে তিনি দাবি করেছেন, বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের একটি সমাবেশের ওপর বিমান হামলা চালানো হয়েছে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে হুতি বলেছে, নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়েছে।
 

 

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে একের পর এক হামলা চালিয়ে আসছে হুতিরা। এরই প্রতিশোধে গত ১৫ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, হুতিদের স্থাপনা লক্ষ্য করে এখন পর্যন্ত ২০০টিরও বেশি হামলা চালানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা