ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৫ ১০:৪১:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৫ ১০:৪১:৩০ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রের শুল্কারোপে বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা
যুক্তরাষ্ট্র ইউরোপীয় পণ্যে ২০ শতাংশ শুল্কারোপ করায় চরম বিপাকে ফ্রান্সের অ্যালকোহল ব্যবসায়ীরা। এর আগে ফরাসী মদের অন্যতম আমদানীকারক চীনও এই পণ্যে কড়াকড়ি আরোপ করেছিল। আগেই খরচ কমাতে উৎপাদন কমিয়েছিলো অ্যালকোহল প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এখন ব্যবসা টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় তারা।ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে ২০ শতাংশ শুল্ক আরোপ হতে যাচ্ছে ইউরোপের সব পণ্যের ওপর। মার্কিন প্রেসিডেন্টের নয়া নির্বাহী আদেশে শঙ্কায় ফরাসী অ্যালকোহল ব্যবসায়ীরা।




ফ্রান্সে তৈরি মদের প্রধান দুটি আমদানীকারক দেশ যুক্তরাষ্ট্র ও চীন। বৈদ্যুতিক গাড়ির ওপর ইউরোপীয় ইউনিয়নের শুল্কারোপের জেরে ফরাসি মদে কড়াকড়ি আরোপ করেছিলো বেইজিং। গেল এক বছরে অর্ধেকে নেমেছে চীনের বাজারে ফরাসি পানীয় রফতানির পরিমাণ। এবার যুক্তরাষ্ট্র শুল্ক ধার্য করায় অস্তিত্ব টিকিয়ে রাখা নিয়েই শঙ্কায় ফরাসী ব্যবসায়ীরা।ইইউ ভুক্ত দেশগুলোর উপর বর্ধিত শুল্কারোপে আতঙ্ক ছড়িয়েছে ইউরোপের অন্যদেশগুলোর পানীয় ব্যবসায়ীদের মাঝেও। ভয়ে ওয়াইন ব্যবসায়ীদের অনেকেই বিক্রি করে দিচ্ছেন নিজেদের আঙ্গুরের বাগান। যুক্তরাষ্ট্র ও চীনের বিকল্প উপায় খুঁজছেন কেউ কেউ।




এদিকে মার্কিন অ্যালকোহল জাতীয় পণ্যে শুল্কারোপ করলে ইউরোপের উপর অতিরিক্ত ২শ’ শতাংশ পাল্টা শুল্কারোপের হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার