ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলো আবু সাঈদের পরিবার

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৪:৫০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৪:৫০:১৫ অপরাহ্ন
ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলো আবু সাঈদের পরিবার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই সাক্ষাৎ করেছেন। বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী এবং ছোট ভাই আবু হোসেন তাদের পরিবারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। তারা বলেন, নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনূস যখন আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কথা বলছিলেন, তখন তাদের পরিবার আবেগে ভেঙে পড়ে। ড. ইউনূসের এই স্মরণ তাদের কাছে অনেক সম্মানের বিষয়।

রমজান আলী ড. ইউনুসকে তাদের বাড়িতে যাওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আবু সাঈদের আত্মত্যাগকে জাতির জন্য একটি বড় অর্জন হিসেবে বর্ণনা করেন। আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন তারা মঞ্চে দাঁড়িয়েছিলেন এবং সৈন্যরা সম্মান প্রদর্শন করছিল, তখন তা তাদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত ছিল।

বৈঠকে তারা আবু সাঈদ হত্যার বিষয়ে ড. ইউনূসকে অবহিত করেন এবং এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবি জানান। ড. ইউনূস তাদের আশ্বস্ত করেন যে, আবু সাঈদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। তিনি বলেন, সরকার তদন্ত দ্রুত শেষ করে ন্যায়বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং পুলিশকে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা